হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

শিক্ষার্থীদের ওপর হামলা, আ.লীগ নেতা মিজান গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার মূল হোতা আওয়ামী লীগ নেতা মো. মিজানুর রহমান ওরফে আডা মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আশুগঞ্জ বাজার থেকে আশুগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। থানার উপপরিদর্শক জয়নাল আবেদীনের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। 

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসাইন জানান, আটক মিজানের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একাধিক বিস্ফোরক মামলা রয়েছে। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আশুগঞ্জ গোল চত্বর এলাকায় শিক্ষার্থীদের মিছিলে অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। এর মূল নেতৃত্ব দেন মিজান। শিক্ষার্থীদের ওপর হামলার সময়ের মিজানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নিন্দার ঝড় উঠেছিল।

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আদালতে যাওয়ার পথে পুলিশের পিকআপ খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নবজাতক চুরি, সিসিটিভিতে ধরা পড়ল নারী

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ২০

রেলসেতুর নিচে ভাসছিল মরদেহ, পরিচয়পত্রে মিলল ‘মিজান’ নাম

দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

আওয়ামী দোসরদের সঙ্গে মিলে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে জামায়াত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

স্কুলশিক্ষিকাকে অপহরণচেষ্টা, ছাত্রদল নেতা বললেন—‘মান ভাঙাতে অটোরিকশায় ঘুরেছি’