হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নবীনগরে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে ৩ যাত্রী নিহত

 নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

দুর্ঘটনায় নিহতের লাশ নবীনগর থানায় আনলে সেখানে লোকজন জড়ো হন। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আরও দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৫ জুন) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার-এতিমখানার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নবীনগরের লাপাং গ্রামের মৃত হযরত আলীর ছেলে আবুল কাশেম (৫৮), নারায়ণপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া (১৯) এবং ফেনী জেলার দক্ষিণ ফরাদনগরের আবুল খায়ের মিয়ার ছেলে লঞ্চের সুকানি নুরুল আলম (৫৫)।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, চট্টগ্রাম থেকে সিলেটগামী দুরন্ত পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় সিএনজিতে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আরও দুজন গুরুতর আহত হন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই বাসের ড্রাইভার পালিয়ে যায়। লাশগুলো উদ্ধার করে নবীনগর থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, দুই যাত্রী নিহত

দেশের সব সার কারখানা দ্রুত চালু করতে চায় সরকার: বিসিআইসি চেয়ারম্যান

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তরুণের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া—দাবি স্বজনদের, তবে জানেন না গ্রেপ্তারের কারণ

আখাউড়ায় ৬০০টি ইয়াবাসহ বিজিবির সিপাহি গ্রেপ্তার

ওয়াজ-মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

আখাউড়া উপজেলা পরিষদে ফাঁকা চেয়ার, সাড়ে ১০টায়ও অনুপস্থিত একাধিক কর্মকর্তা

দুর্গাপূজায় সীমান্তে আড়াই হাজার বিজিবি সদস্য, ৬৬৬ মণ্ডপে নিরাপত্তা

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আদালতে যাওয়ার পথে পুলিশের পিকআপ খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫