হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ত্রিপুরা রাজ্য সরকারের জন্য প্রধান উপদেষ্টার ৩০০ কেজি হাঁড়িভাঙা আম উপহার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  

ত্রিপুরা রাজ্যে পাঠানো হলো আম। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীসহ রাজ্যের বিশিষ্টজনের জন্য উপহার হিসেবে ৩০০ কেজি হাঁড়িভাঙা আম পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এই উপহারসামগ্রী ভারতে পাঠানো হয়। কূটনৈতিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে এই উপহার হস্তান্তর করে বাংলাদেশ সরকার।

আখাউড়া স্থলবন্দরের শুল্ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর আলম জানান, ৬০টি কার্টনে করে ৩০০ কেজি আম পাঠানো হয়েছে। প্রতি কার্টনে ছিল পাঁচ কেজি করে হাঁড়িভাঙা আম। এসব আম ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

জাহাঙ্গীর আলম আরও জানান, এই উপহারসামগ্রী ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের মাধ্যমে ত্রিপুরা রাজ্য সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধির কাছে পৌঁছে দেওয়া হবে।

এ সময় আমের সঙ্গে সংযুক্ত ছিল প্রধান উপদেষ্টার শুভেচ্ছাবার্তা।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল অনুবিভাগ থেকে উপহার পাঠানোর এই প্রক্রিয়া সমন্বয় করা হয়। সরকারের উচ্চপর্যায়ের এমন মানবিক ও কূটনৈতিক উদ্যোগ দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, প্রতিবছরই কূটনৈতিক শুভেচ্ছা হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায় থেকে ভারতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর জন্য মৌসুমি ফল উপহার পাঠানো হয়। এর মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ বিভাগের অভিযোগ কেন্দ্রে হামলা-ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে মারধরের ঘটনায় থানায় মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের অনিয়ম পরিদর্শনে গিয়ে মারধরের শিকার প্রকৌশলী

ব্রাহ্মণবাড়িয়া: হামের উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ২৭ রোগী চিকিৎসাধীন

আমার এলাকায় ওয়াজ, কীর্তন-বাউলগান চলবে বাধা ছাড়া: রুমিন ফারহানা

কসবায় বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত ৪০

কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় তালুকদার ও কাসেম গোষ্ঠীর সংঘর্ষ, নিহত ১, আহত অন্তত ৪০

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২টি ইউনিট বন্ধ, ৫৫০ মেগাওয়াট উৎপাদন ব্যাহত