হোম > সারা দেশ > বগুড়া

১০ টাকার প্রকল্পে ৫-৮ টাকা চুরির সংস্কৃতি বন্ধ করতে হবে: এমপি সিরাজ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা পরিষদের ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কথা বলেন গোলাম মো. সিরাজ। ছবি: আজকের পত্রিকা

‘শুধু উন্নয়ন করলেই হবে না, উন্নয়ন হতে হবে দুর্নীতিমুক্ত। ১০ টাকার প্রকল্পে ৫ থেকে ৮ টাকা চুরি হওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে।’ বগুড়ার শেরপুরে জেলা পরিষদের ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ।

আজ রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শেরপুরে তিনি ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বগুড়া জেলা পরিষদের অর্থায়নে ভবনটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৪৪ হাজার ৭৮২ টাকা।

এ সময় গোলাম মো. সিরাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন। তাঁর কাজের গতির সঙ্গে তাল মিলিয়ে রাজনৈতিক নেতা-কর্মী ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাঁচ বছরের সময়কে পাঁচ মাস মনে করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে।

প্রশাসন ও জনগণের সম্পর্কের বিষয়ে সিরাজ বলেন, আগে সাধারণ মানুষের পক্ষে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) কাছে যাওয়া কঠিন ছিল। এখন প্রশাসনের কর্মকর্তারা মানুষের সঙ্গে মিশছেন এবং তাঁদের সুখ-দুঃখের কথা শুনছেন। প্রশাসন ও জনগণের মধ্যে এই সম্পর্ক আরও আন্তরিক করতে হবে।

জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে এই সংসদ সদস্য বলেন, শেরপুর, গাবতলী ও বগুড়া সদরে জামায়াতের শক্ত ভোটব্যাংক রয়েছে। তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। মেধা, বুদ্ধি ও কৌশল দিয়ে রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করতে হবে।

শেরপুর পৌরসভার উন্নয়ন প্রসঙ্গে সিরাজ বলেন, শেরপুর একটি প্রাচীন পৌরসভা। একে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের চেয়ে বেশি প্রয়োজন পর্যাপ্ত বরাদ্দ ও অর্থায়ন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ, সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিসিবির পরিচালক ও বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল এবং সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেলসহ অনেকে।

বগুড়ায় কুকুর আতঙ্কে মানুষ

বগুড়ায় ৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

ধুনটে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

বগুড়ায় বিস্ফোরক আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, মামলায় গ্রেপ্তার ৪ নারী

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, গাড়ি ভাঙচুর

৩০ কেজি চালের বদলে কেউ পেলেন ৪৫০ টাকা, কেউ কোনোটিই পাননি

রাতের আঁধারে কৃষকের ১৪০০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

গাঁজাসহ আটক ও ফেসবুকে কটাক্ষ, যুবদলের দুই নেতা বহিষ্কার-অব্যাহতি

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত