হোম > সারা দেশ > বগুড়া

নিজ বাড়ির উঠানে পড়ে ছিল বৃদ্ধের গলাকাটা লাশ

শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি

বাড়ির উঠান থেকে বৃদ্ধর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শাজাহানপুর উপজেলার নিজ বাড়ির উঠান থেকে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া (বি-ব্লক) এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম আবুল কালাম ওরফে কালা মিয়া (৭৫)। তিনি ওই গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।

নিহতের স্ত্রী জাহানারা বেগম (৬৫) আজকের পত্রিকাকে বলেন, রাতে তিনি স্বামীর সঙ্গে ঘুমিয়ে ছিলেন। শেষ রাতের দিকে টয়লেটে যাওয়ার জন্য বাইরে বের হন কালা মিয়া। তিনি ঠিকমতো চোখেও দেখতেন না। ফজরের আজানের সময় দেখেন তাঁর স্বামী বাড়ি ফেরেননি। পরে বাড়ির অন্য সদস্যদের নিয়ে বাইরে বের হতেই দেখতে পান তাঁর স্বামীর গলাকাটা লাশ উঠানে পড়ে আছে।

জাহানারা আরও বলেন, জমি নিয়ে তাদের এক গোষ্ঠীর সঙ্গে বিরোধ চলছে। এর জেরে তাঁর স্বামীকে হত্যা করা হতে পারে।

শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম সাংবাদিকদের বলেন, ‘নিহতের পরিবার এবং আশপাশের মানুষের সঙ্গে কথা বলেছি। তদন্ত চলছে। এখনই কিছু বলতে পারছি না।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।

রাতের আঁধারে কৃষকের ১৪০০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

গাঁজাসহ আটক ও ফেসবুকে কটাক্ষ, যুবদলের দুই নেতা বহিষ্কার-অব্যাহতি

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বগুড়ায় পাসশূন্য কলেজের কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা

সান্তাহারে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

অটোরিকশা বিক্রির জন্য চালককে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

পুলিশের টিএ আত্মসাৎ: এখনো বাকি দেড় কোটি, একজনকে বরখাস্ত, ৪ জনের কৈফিয়ত তলব

স্ত্রী সৌদিপ্রবাসী, ঘরে মিলল অসুস্থ স্বামীর গলাকাটা মরদেহ

মাদক সেবনে বাধা, স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত