হোম > সারা দেশ > বগুড়া

কানে ছিল হেডফোন, ট্রেনে কাটা পড়লেন যুবক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় ফেহা হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল সোয়া ৫টার দিকে সান্তাহার রেলওয়ে হাসপাতালসংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত ফিহা নওগাঁ সদরের চকপ্রাণ এলাকার বেলাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেহা হোসেন রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁর কানে হেডফোন লাগানো ছিল। তখন ওই লাইনে রাজশাহী থেকে চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস আন্তনগর ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়দের ধারণা, কানে হেডফোন থাকায় ট্রেনের শব্দ শুনতে পাননি ওই যুবক।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সারিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন

শাজাহানপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আদালতে হাজিরা দিতে আসা যুবককে অপহরণ, যুবদল নেতা বহিষ্কার

বগুড়া-৬: মনোনয়ন জমা দিতে গিয়ে বিএনপির দুই নেতার হাতাহাতি

বগুড়ায় ছাত্রদল নেতার ছুরিকাঘাতে আরেক নেতা আহত

বগুড়ায় ছুরিকাঘাতে জামায়াত নেতা খুন

শজিমেক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি

বগুড়ায় পাঠকবন্ধুর যাত্রা শুরু: সভাপতি আনান এবং সাধারণ সম্পাদক রনি

বগুড়ায় কিস্তির টাকা চাওয়ায় এনজিও কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত ২

বগুড়ার শেরপুর: আবাদি জমিতে পুকুর খনন