হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় বাঙালি নদীতে নেমে যুবক নিখোঁজ

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালি নদীতে গোসল করতে নেমে রাকিবুল হাসান রাকিব (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ সোমবার রাত ১০টা পর্যন্ত নদীতে তল্লাশি করে তাঁর সন্ধান মেলেনি। 

এর আগে এদিন দুপুর সাড়ে ১২টার দিকে সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের গনকপাড়া এলাকায় বাঙালি নদীতে এ ঘটনা ঘটে। 

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

রাকিব গাবতলী উপজেলার তেলিহাটা পাচানীপাড়া গ্রামের সৌদিপ্রবাসী টুটুল মোল্লার ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষের ছাত্র। 

নারচী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য তরিকুল বলেন, আজ সোমবার দুপুর ১২টার দিকে পাঁচজন কলেজছাত্র বেড়াতে এসে বাঙালি নদীতে গোসল করতে নামেন। তাঁরা নদীর এপার থেকে সাঁতরে ওপারে যায়। আবারও সাঁতার কেটের ফেরার সময় মাঝ নদীতে পাঁচজনই ডুবে যায়। 

স্থানীয় লোকজন চারজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তীরে আনলেও রাকিব নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ১০টা পর্যন্ত নদীতে তল্লাশি করেও রাকিবের সন্ধান পাননি। 

ওসি বলেন, নদীতে তল্লাশি স্থগিত করা হয়েছে। আগামীকাল সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি শুরু করবে।

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রেলের জমি দখল করে ছাত্রদল নেতার রেস্তোরাঁ, থানায় এজাহার দিলেও নথিভুক্ত হয়নি

বগুড়ায় প্রতিপক্ষের লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বগুড়ায় কিশোর খুন, আরও দুজন ছুরিকাহত

শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা

বগুড়ায় ২ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ

বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ, কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি

পুকুরে পানি থাকে না বারো মাস, বানানো হয়েছে শানবাঁধানো ঘাট

বগুড়ায় মাদক ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

শাজাহানপুরে বাসের সঙ্গে ভটভটির সংঘর্ষে নিহত ১, আহত ৬