হোম > সারা দেশ > বগুড়া

নন্দীগ্রামে অটোরিকশা ও পিকআপের সংঘর্ষ, নিহত ১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশাচালক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সিএনজিচালিত অটোরিকশাচালক শাহাবুল ইসলাম (২৪) রাজশাহী জেলার বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের মানিক মণ্ডলের ছেলে।

কুন্দারহাট হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মাছবোঝাই সিএনজিচালিত অটোরিকশাটি বগুড়া শহরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মারা যান। 

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি আব্বাস আলী বলেন, দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত হয়েছেন। অটোরিকশা ও পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে।

বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় স্পিকার বক্স ও দোকানের ড্রয়ারে ২১০০টি ইয়াবা, যুবক গ্রেপ্তার

বগুড়ায় নির্বাচনে হেরে অস্ত্র হাতে মহড়া, গ্রেপ্তার দলিল লেখক

শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

বগুড়ায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

বগুড়ার সাবগ্রাম রেলগেটে ট্রেনে কাটা পড়ে ২ বছরের শিশু নিহত

শজিমেকের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ অধ্যক্ষের, সব ঠিকঠাক চলছে—বললেন প্রকৌশলী

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ

শেরপুরে সাবরেজিস্ট্রি অফিসে দুই পক্ষের বাগ্‌বিতণ্ডা-উত্তেজনা

জাল টাকার মামলায় হাজিরা দিতে বিপুল জাল নোট নিয়ে বসে ছিলেন আইনজীবীর কক্ষে