হোম > সারা দেশ > বগুড়া

শেরপুরে বিএনপির অস্থায়ী নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি 

আগুনে ক্ষতিগ্রস্ত বিএনপির অস্থায়ী নির্বাচনী অফিস। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শেরপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্মিত বিএনপির একটি অস্থায়ী নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। উপজেলার গাড়িদহ ইউনিয়নের কালসীমাটি গ্রামে গতকাল শনিবার রাতে এই ঘটনা ঘটে।

সকালে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট) সজীব শাহরীন ও শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

সরেজমিনে দেখা যায়, বিএনপির অস্থায়ী নির্বাচনী অফিসের টেবিলের ওপর রাখা কাপড় ও বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজের একটি ব্যানার আগুনে পুড়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, শনিবার গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

গাড়িদহ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহফুজার রহমান বলেন, নির্বাচনী প্রচারণা শেষে রাত ২টার দিকে তিনি বাড়ি ফিরে যান। সকালে জানতে পারেন তাঁদের অফিসে আগুন দেওয়া হয়েছে। তাঁর দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে জামায়াতে ইসলামীর লোকজন এই ঘটনা ঘটিয়েছে।

গাড়িদহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মেহেদী হাসান শিপলু বলেন, এই এলাকা জামায়াতে ইসলামী তাদের অধ্যুষিত অঞ্চল বলে দাবি করে। শনিবার সন্ধ্যায় সহস্রাধিক মানুষের উপস্থিতিতে তাঁদের প্রার্থী গোলাম মো. সিরাজ এখানে পথসভা করেন। এতে আতঙ্ক সৃষ্টি করতেই অফিসে আগুন দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তবে বিএনপির এসব অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় জামায়াতে ইসলামীর আমির জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এই কেন্দ্রে আমাদের বিজয় নিশ্চিত জেনে বিএনপি নিজেরাই আগুন লাগিয়ে আমাদের দোষারোপ করছে।’

শেরপুর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়ায় ৩০ বছর সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

বগুড়া-২: বিএনপি প্রার্থী শাহে আলমের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিক নিহত

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, একজন নিহত

বগুড়ায় মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে দুজন নিহত

যে যাঁর অবস্থান থেকে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ান: তারেক রহমান

বগুড়ায় অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

বিদায় অনুষ্ঠানের আয়োজন শেষে না ফেরার দেশে ২ এসএসসি পরীক্ষার্থী

বগুড়ায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী সাজ্জাদ ও তাঁর স্ত্রী আটক

আগুনে পুড়ল ফার্মেসি ও রেস্টুরেন্ট