হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি

ছবি: সংগৃহীত

বগুড়ার কাহালুতে বজ্রপাতের কবলে পড়ে মোহাম্মদ আকন্দ নামের (৫৫) এক কৃষিশ্রমিক মারা গেছেন। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার পাইকড় ইউনিয়নের যুগীরভবন গ্রামের মাঠে বজ্রপাতের এই ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আকন্দ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন সিকিনী গ্রামের মৃত বুলু আকন্দের ছেলে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মোহাম্মদ আকন্দ গতকাল শনিবার যুগীরভবন গ্রামের কৃষক তোফাজ্জল বারীর জমিতে ধানের চারা রোপণের কাজ শুরু করেন। আজ রোববার সকালে মেঘের গর্জনসহ হালকা বৃষ্টিতে মাঠে বীজতলায় ধানের চারা ওঠাচ্ছিলেন। এ সময় বজ্রপাতের কবলে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে নিহতের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় স্পিকার বক্স ও দোকানের ড্রয়ারে ২১০০টি ইয়াবা, যুবক গ্রেপ্তার

বগুড়ায় নির্বাচনে হেরে অস্ত্র হাতে মহড়া, গ্রেপ্তার দলিল লেখক

শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

বগুড়ায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

বগুড়ার সাবগ্রাম রেলগেটে ট্রেনে কাটা পড়ে ২ বছরের শিশু নিহত

শজিমেকের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ অধ্যক্ষের, সব ঠিকঠাক চলছে—বললেন প্রকৌশলী

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ

শেরপুরে সাবরেজিস্ট্রি অফিসে দুই পক্ষের বাগ্‌বিতণ্ডা-উত্তেজনা

জাল টাকার মামলায় হাজিরা দিতে বিপুল জাল নোট নিয়ে বসে ছিলেন আইনজীবীর কক্ষে