হোম > সারা দেশ > বগুড়া

কিছু অসাধু ব্যবসায়ী চামড়ার দাম কম বলে প্রচার করেছেন: বাণিজ্য উপদেষ্টা

বগুড়া প্রতিনিধি

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: আজকের পত্রিকা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, চামড়ার দাম কম, বিষয়টি সঠিক নয়। কিছু অসাধু ব্যবসায়ী ও তথাকথিত সাংবাদিক সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কম বলে প্রচার করেছেন।

আজ মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের জামিল মাদ্রাসায় কোরবানির পশুর চামড়ার অস্থায়ী সংরক্ষণাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে। সে ক্ষেত্রে লবণযুক্ত চামড়ার দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি।

শেখ বশিরউদ্দীন বলেন, চামড়ার বাজারে স্থিতি নিশ্চিতে দেশে প্রথমবার সাড়ে সাত লাখ মণ লবণ বিনা মূল্যে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এ সময় জেলা প্রশাসক হোসনা আফরোজা, পুলিশ সুপার জেদান আল মুসাসহ বিসিকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বগুড়া পুলিশ লাইনসে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধুনটে ঝড়ে উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, দুই ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন

বগুড়ায় ফুটবল খেলা নিয়ে কথা-কাটাকাটি, ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

গভীর রাতে পথে অসহায় জান্নাতি, থানায় আশ্রয় মেলেনি

বগুড়ার ধুনটে ঝড়ের কবলে পড়ে নদীতে নিখোঁজ ১১, উদ্ধার ১০

বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা

মথুরাপুর হাটের টোল আদায় নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা

প্রতারণা করে ২০ লাখ টাকা আত্মসাৎ, হজ এজেন্সির পরিচালক গ্রেপ্তার

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হলেন বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন

ছাগলের ঘাস খাওয়া নিয়ে মারধরে ব্যক্তির মৃত্যু