হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় কুকুর আতঙ্কে মানুষ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার শেরপুর উপজেলায় বেওয়ারিশ কুকুরের আক্রমণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ৫০ জন কুকুরের কামড়ে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া বগুড়ার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও শতাধিক ব্যক্তি। আহত ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, গত দুই থেকে তিন দিন ধরে এলাকায় বেওয়ারিশ কুকুরের আক্রমণ বেড়েছে। কয়েকটি কুকুরের শরীরে ঘা ও ক্ষত দেখা যাচ্ছে। এসব কুকুরের আচরণও অস্বাভাবিক। পথচারীদের দেখলেই তেড়ে আসছে এবং কামড়াচ্ছে।

গতকাল শুক্রবার শেরপুর পৌরসভার উত্তর সাহাপাড়া, দক্ষিণ সাহাপাড়া, সান্যালপাড়া, রামচন্দ্রপুর ও কর্মকারপাড়াসহ উপজেলার দুবলাগাড়ী ও মহিপুর এলাকায় বাসিন্দাদের সঙ্গে কথা বলে কুকুরের আক্রমণ নিয়ে উদ্বেগের কথা জানা গেছে। এ ছাড়া কেল্লা ও হাপুনিয়া এলাকাতেও কুকুরের আক্রমণের ঘটনা ঘটেছে।

শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ৫০ জন কুকুরের কামড়ে আহত ব্যক্তিকে তিনি নিজে চিকিৎসা দিয়েছেন। তাঁদের সবাই আশঙ্কামুক্ত। আহত ব্যক্তিদের মধ্যে পার্শ্ববর্তী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার অন্তত ১০ জনও রয়েছেন।

কুকুরের আক্রমণের ঘটনা বেড়ে যাওয়ায় আমিরুল ইসলাম নিজের ফেসবুক অ্যাকাউন্টে জনসচেতনতামূলক বার্তা দিয়েছেন। এতে তিনি এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু বলেন, অসুস্থ বেওয়ারিশ কুকুরগুলোর চিকিৎসার ব্যবস্থা করতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করবেন। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বগুড়ায় ৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

ধুনটে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

বগুড়ায় বিস্ফোরক আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, মামলায় গ্রেপ্তার ৪ নারী

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, গাড়ি ভাঙচুর

৩০ কেজি চালের বদলে কেউ পেলেন ৪৫০ টাকা, কেউ কোনোটিই পাননি

রাতের আঁধারে কৃষকের ১৪০০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

গাঁজাসহ আটক ও ফেসবুকে কটাক্ষ, যুবদলের দুই নেতা বহিষ্কার-অব্যাহতি

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বগুড়ায় পাসশূন্য কলেজের কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা