হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ার ৩ উপজেলায়ও আজ ঈদ

বগুড়া প্রতিনিধি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বগুড়ার তিন উপজেলায় আজ ঈদ। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার গাবতলী উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ ও আগাম ঈদ উদ্‌যাপিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় গাবতলী রেলস্টেশন সংলগ্ন রেলওয়ে জামে মসজিদে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। গাবতলী ছাড়াও জেলার সোনাতলা ও ধুনট উপজেলার কিছু স্থানে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাবতলীতে এবার নিয়ে চতুর্থবারের মতো এভাবে আগাম ঈদ উদ্‌যাপন করা হলো। তবে আবহাওয়া বৈরী থাকায় এবং বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের কিছুটা পর মসজিদের ভেতরে এই জামাত অনুষ্ঠিত হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে এবার মুসল্লিদের উপস্থিতি অন্যবারের চেয়ে কিছুটা কম ছিল। গাবতলী ছাড়াও পাশের কাহালু ও ধুনট উপজেলা থেকেও বেশ কিছু মুসল্লি এই জামাতে অংশ নিতে আসেন। নামাজে ইমামতি করেন স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।

ঈদের জামাতে ইমামতি করা মিজানুর রহমান পেশায় দরজি। নামাজ শেষে তিনি বলেন, ‘আমি কোনো মসজিদের খতিব নই, টেইলারিংয়ের কাজ করে খাই এবং দ্বীনি এলেম চর্চা করি। আমরা ২০১২ সাল থেকে এই নিয়ম মেনে ঈদের সালাত আদায় করে আসছি। বিশ্বজুড়ে চাঁদ একটাই। প্রযুক্তির এই যুগে সৌদি আরবে চাঁদ দেখার খবর মাত্র দুই সেকেন্ডে আমাদের কাছে চলে আসে।’

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন জানান, শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে। নামাজ শেষে মুসল্লিরা যার যার গন্তব্যে চলে গেছেন।

আরও পড়ুন:

বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় স্পিকার বক্স ও দোকানের ড্রয়ারে ২১০০টি ইয়াবা, যুবক গ্রেপ্তার

বগুড়ায় নির্বাচনে হেরে অস্ত্র হাতে মহড়া, গ্রেপ্তার দলিল লেখক

শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

বগুড়ায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

বগুড়ার সাবগ্রাম রেলগেটে ট্রেনে কাটা পড়ে ২ বছরের শিশু নিহত

শজিমেকের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ অধ্যক্ষের, সব ঠিকঠাক চলছে—বললেন প্রকৌশলী

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ

শেরপুরে সাবরেজিস্ট্রি অফিসে দুই পক্ষের বাগ্‌বিতণ্ডা-উত্তেজনা

জাল টাকার মামলায় হাজিরা দিতে বিপুল জাল নোট নিয়ে বসে ছিলেন আইনজীবীর কক্ষে