হোম > সারা দেশ > বগুড়া

নন্দীগ্রামে চলন্ত ট্রাকে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বিএনপি-জামায়াতের ডাকা হরতালে আজ রোববার বগুড়ার নন্দীগ্রামে একটি ট্রাকে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বগুড়া-নাটোর মহাসড়কের ইউসুবপুর এলাকায় সন্ধ্যায় একটি ট্রাকে অগ্নিসংযোগ ও বাসস্ট্যান্ডের উত্তর পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে রাত সোয়া ৮টার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 

স্থানীয়রা বলছে, সন্ধ্যা সোয়া ৭টার দিকে নন্দীগ্রাম থেকে একটি খালি ট্রাক নাটোরের উদ্দেশে যাচ্ছিল। বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রামের ইউসুবপুর এলাকায় পৌঁছালে ৬-৭ জন যুবক মোটরসাইকেল থেকে ইট-পাটকেল ছোড়ে ও ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এ সময় ট্রাকের চালক-হেলপার আগুন নেভানোর চেষ্টা করে। তাৎক্ষণিক সংবাদ পেয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নেভায়। 

পরে রাত সোয়া ৮টার দিকে বাসস্ট্যান্ডের উত্তর পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্বৃত্তরা ট্রাকে আগুন দিয়েছিল। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়েছে। বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নাশতার ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় স্পিকার বক্স ও দোকানের ড্রয়ারে ২১০০টি ইয়াবা, যুবক গ্রেপ্তার

বগুড়ায় নির্বাচনে হেরে অস্ত্র হাতে মহড়া, গ্রেপ্তার দলিল লেখক

শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

বগুড়ায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

বগুড়ার সাবগ্রাম রেলগেটে ট্রেনে কাটা পড়ে ২ বছরের শিশু নিহত

শজিমেকের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ অধ্যক্ষের, সব ঠিকঠাক চলছে—বললেন প্রকৌশলী

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ

শেরপুরে সাবরেজিস্ট্রি অফিসে দুই পক্ষের বাগ্‌বিতণ্ডা-উত্তেজনা

জাল টাকার মামলায় হাজিরা দিতে বিপুল জাল নোট নিয়ে বসে ছিলেন আইনজীবীর কক্ষে