হোম > সারা দেশ > ভোলা

এনআইডির তথ্যে ‘মৃত’ দেখানো হলো জীবিত ব্যক্তিকে, ভোগান্তিতে ইসমাইল

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভুক্তভোগী মো. ইসমাইল। ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলায় প্রশাসনিক জটিলতায় জীবিত এক ব্যক্তিকে সরকারি তথ্যভান্ডারে মৃত দেখানো হয়েছে। জাতীয় পরিচয়পত্রে ভুল তথ্য থাকায় তিনি প্রয়োজনীয় অনেক কাজ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন।

ভুক্তভোগী মো. ইসমাইল (৩৭) উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত আলী হোসেনের ছেলে।

ইসমাইল জানান, চার মাস আগে তিনি চরফ্যাশন সদরের একটি দোকানে সিম কার্ড কিনতে যান। সিম নিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্র যাচাই করতে গিয়ে দোকানদার জানান, তাঁর আঙুলের ছাপের সঙ্গে এনআইডির তথ্যের মিল পাওয়া যাচ্ছে না। পরে বিষয়টি জানতে তিনি উপজেলা নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করেন। সেখানে গিয়ে জানতে পারেন, জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডারে তাঁকে মৃত হিসেবে দেখানো হয়েছে। এ কথা শুনে তিনি হতবাক হয়ে পড়েন।

নিজের জীবিত থাকার প্রমাণ দিতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দুই মাস ধরে তিনি উপজেলা নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করছেন। তবে এখনো সমস্যার স্থায়ী সমাধান পাননি বলে অভিযোগ করেন তিনি।

ইসমাইলের জাতীয় পরিচয়পত্র। ছবি: সংগৃহীত

ইসমাইল বলেন, ‘এই ভুলের কারণে আমি নানা সমস্যায় পড়েছি। সিম কার্ড কেনাসহ অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারছি না। জীবিত থেকেও কাগজে-কলমে মৃত দেখানো হওয়ায় দ্রুত সমস্যার সমাধান চাই।’

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলীমুদ্দিন বলেন, ‘জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনের জন্য বিষয়টি অনলাইনে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে তাঁকে আবার জীবিত হিসেবে দেখানো সম্ভব হবে।’

ভোলার লালমোহনে সেতু ভেঙে বালুভর্তি ট্রাক খালে, চালক নিহত

চরফ্যাশনে ৫ হাজার সরকারি পাঠ্যবই বিক্রির চেষ্টা, মাদ্রাসা সুপারকে শোকজ

ভোলার মেঘনায় ধরা পড়ল ৩ কেজি ওজনের ইলিশ

মনপুরায় নিখোঁজের ২৭ ঘণ্টা পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

মনপুরায় স্লুইস গেটের পানিতে সাঁতার কাটতে গিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ

মনপুরায় চর থেকে লুট হওয়া ১৫ মহিষ উদ্ধার, থানায় মামলা

ভোলায় পিআইবির তিন দিনের সাংবাদিক প্রশিক্ষণ উদ্বোধন

নয়নকে যুবদলের সাধারণ সম্পাদক করায় মনপুরায় আনন্দ মিছিল ও সমাবেশ

ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় বাধা, অতি উৎসাহী নেতাদের চিহ্নিত করার নির্দেশ বিএনপির