হোম > সারা দেশ > ভোলা

ভোলায় ভারতীয় যুবক গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি

কোস্ট গার্ডের অভিযানে গ্রেপ্তার ভারতীয় যুবক। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভোলায় আব্দুল মতিন (৩২) নামের এক ভারতীয় যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে গতকাল শনিবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার সকালে তাঁকে ভোলার আদালতে পাঠানো হয়েছে। ভোলা সদর মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম আজ সকালে আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল রাতে ভোলা সদর উপজেলার খেয়াঘাট ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে আব্দুল মতিনকে আটক করে কোস্ট গার্ড। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি দল খেয়াঘাট ব্রিজ-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মতিনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ভারতের ত্রিপুরা রাজ্যের বাসিন্দা বলে পরিচয় দেন। তাঁর বাড়ি ত্রিপুরার সোনামুড়া জেলার যাত্রাপুর থানার বাঁশপুকুর গ্রামে। তাঁর বাবার নাম বসার আলী। জিজ্ঞাসাবাদে আব্দুল মমিন আরও জানিয়েছেন, ৭ এপ্রিল দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে এক মাদক পাচারকারী চক্রের সদস্যের সহযোগিতায় তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। দেশে প্রবেশের পর তিনি আত্মগোপনে থাকার চেষ্টা করছিলেন।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোলা সদর হাসপাতাল: সংবাদ প্রকাশের পর চালু হলো এক্স-রে মেশিন

ভোলা প্রেসক্লাবের সভাপতি অনু, সম্পাদক লিটন

নদীতে গোসল করতে নেমে ইটভাটার শ্রমিক নিখোঁজ

ভোলায় হাসপাতালে রোগীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী

চরফ্যাশনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৮৯০ লিটার ডিজেল জব্দ, জরিমানা

তেল না পেয়ে ইউএনওর বাসার সামনে মোটরসাইকেলচালকদের বিক্ষোভ

ভোলায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

ভোলা বিসিকে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ

ওজোপাডিকোর অফিসে চোর, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ১ ঘণ্টা