হোম > সারা দেশ > ভোলা

ভোলার লালমোহন উপজেলার সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি

গ্রেপ্তার গিয়াস উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

ভোলার লালমোহন উপজেলার সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোলা জেলা শাখার সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমেদকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ঢাকার আদাবর থানা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গিয়াস উদ্দিন আহমেদকে আজ শুক্রবার (৬ নভেম্বর) আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম। তিনি জানান, ঢাকার আদাবর থানা এলাকায় আত্মগোপনে থেকে সরকারবিরোধী বিভিন্ন মিছিল মিটিংয়ে জড়িত থাকার অভিযোগে স্থানীয় বাসিন্দারা গতকাল বৃহস্পতিবার রাতে গিয়াস উদ্দিন আহমেদকে আটক করে। পরে খবর পেয়ে আদাবর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

ওসি মো. জাহিদুল ইসলাম আরও জানান, সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে গিয়াস উদ্দিন আহমেদকে আজ শুক্রবার (৬ নভেম্বর) সকালে আদালতে পাঠানো হয়েছে।

মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮

ভোলা হাসপাতাল: আইসিইউর দাবিতে অবস্থান

ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি

বোরহানউদ্দিনে ৩৩ বস্তা সরকারি চাল জব্দের দাবি, প্রশাসনের হিসাবে ২৪

সরকারি গাছ শ্রমিক লীগ নেতার করাতকলে, যুবদল নেতা বহিষ্কার

আটকের ভয়ে নিষেধাজ্ঞার ২২ দিন সাগরে, ঘাটজুড়ে ইলিশের দুর্গন্ধ

আইসিইউ-সিসিইউ চালুর দাবিতে হাসপাতালে যুবকের অবস্থান

ভোলা জেনারেল হাসপাতাল: ৫ বছরেও চালু হয়নি আইসিইউ, ভোগান্তি

জনবলসংকটে ৫ বছরেও চালু হয়নি ভোলা জেনারেল হাসপাতালের আইসিইউ

মনপুরায় ১৩ মণ মা ইলিশ জব্দ, জরিমানা