হোম > সারা দেশ > ভোলা

জামিনে এসে সাংবাদিক পরিবারকে হুমকি হত্যাচেষ্টা মামলার আসামির

ভোলা প্রতিনিধি

হামলার সময়ের দৃশ্য। সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিনে জামিনে এসে সাংবাদিক পরিবারকে মামলা ও হামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হত্যাচেষ্টা মামলার আসামিদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার এ হুমকির ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক ও তাঁর পরিবারের অভিযোগ, ১০ লাখ টাকা চাঁদা চেয়ে না পেয়ে ২১ সেপ্টেম্বর সকালে দৈনিক আজকের পত্রিকার বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম আকাশকে বাসা থেকে ডেকে নিয়ে হামলা চালায় পক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সোহেল হোসেন শিপন, ছাত্রলীগ নেতা সম্রাট হোসেন শাকিল, সোহরাব হোসেন বাবুল, মো. নিরব হোসেন, মহসিনা বেগম, লাবিব ওরফে তামীম, লাকি বেগমসহ ৮-১০ জন। পরে আকাশকে বাঁচাতে গেলে তাঁর ছোট ভাই রায়হান, মা খালেদা বেগম ও বোন সায়মা আফরোজ হাবিবার ওপরে হকিস্টিক, রড, ছুরিসহ বিভিন্ন অস্ত্র দিয়ে আঘাত করে।

এ ঘটনায় ২২ সেপ্টেম্বর রাতে বোরহানউদ্দিন থানায় আকাশের মা বাদী হয়ে হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা করেন। পরে আসামিরা স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনে এসে আকাশ ও তাঁর পরিবারকে চাঁদাবাজির মামলাসহ বিভিন্ন মামলা ও হত্যার হুমকি দেন।

এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক আকাশ বলেন, ‘কোর্ট থেকে এসেই আমি সাংবাদিকতা করি বলে আমাকে চাঁদাবাজি মামলাসহ বিভিন্ন মামলার হুমকি দেয় তারা। আমাকে হত্যা ও হামলার হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি থানায় জানানো হয়েছে।’

আকাশের মা খালেদা বেগম বলেন, ‘আমার ছেলে সাংবাদিক হওয়ায় আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল, আজকেও ওরে হুমকি দিছে।’

আকাশের ভাই রায়হান বলেন, ‘আমার ভাইকে মেরে ফেলতে চেয়েছিল। আমি বাঁচাতে গেলে তারা আমাকে রড দিয়ে আঘাত করে। আমি মাটিতে লুটিয়ে পড়লে ফের আমাকে আঘাত করে। আমি চার-পাঁচ ঘণ্টা অজ্ঞান ছিলাম। এখন আবার জামিনে এসে মামলা ও হামলার হুমকি দেয়।’

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নিতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নয়নকে যুবদলের সাধারণ সম্পাদক করায় মনপুরায় আনন্দ মিছিল ও সমাবেশ

ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় বাধা, অতি উৎসাহী নেতাদের চিহ্নিত করার নির্দেশ বিএনপির

তোফায়েল আহমেদের জানাজা ঘিরে ভোলায় উত্তেজনা, পুলিশের সঙ্গে ছাত্রদল-যুবদলের বাগ্‌বিতণ্ডা

ভোলায় মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ

তোফায়েল আহমেদকে দাফন করা হবে ভোলায়

ভোলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ

ভোলায় ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে অনেক গাছ, বিদ্যুৎ-বিচ্ছিন্ন

ভোলার ১৪ গ্রামের ৫ হাজার পরিবারে আজ ঈদ

মেঘনার ডেঞ্জার জোনে অবৈধভাবে যাত্রী পরিবহন, আটক ৩