হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে হাতাহাতিতে বৃদ্ধের মৃত্যু, আটক ৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রতীকী ছবি

বরিশাল নগরীতে বাগ্‌বিতণ্ডার জের ধরে হাতাহাতিতে আব্দুল বারেক হাজি (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে নগরীর পোর্ট রোডের পেঁয়াজপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য দুই নারী ও দুই যুবককে আটক করেছে পুলিশ।

নিহত আব্দুল বারেক হাজি বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠি দাঁড়িয়াল এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে। পুলিশ দাবি করেছে, তর্কাতর্কির একপর্যায়ে দুর্ঘটনা ঘটে গেছে।

আটককৃতরা হচ্ছে মো. শুভ, কাওছার হোসেন, সুইটি বেগম ও মাকসুদা বেগম। শুভ, কাওছার এবং সুইটি ওই এলাকার ভাড়াটে ইলিয়াছ হোসেনের সন্তান।

মাকসুদা ইলিয়াছের স্ত্রী। ঘটনার পর থেকে অভিযুক্ত ইলিয়াছ পলাতক রয়েছে। তারা সবাই পোর্ট রোড পেঁয়াজপট্টি এলাকার মুসলিম হাওলাদারের বাসার ভাড়াটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পানির মোটর বন্ধ করা নিয়ে দুই ভাড়াটে পরিবারের নারীদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। পরে বিষয়টি নিয়ে উভয় পরিবারের পুরুষ সদস্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করতে চাচ্ছে না। তর্কবিতর্কে দুর্ঘটনা ঘটে গেছে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহত বারেক হৃদ্‌রোগে আক্রান্ত রোগী।

চাঁদাবাজির অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আটক

পাওনা টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা

বরিশালে সংগঠিত হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের তৃণমূল নেতা-কর্মীরা

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হলেন শিরীন, বিএনপিতে উচ্ছ্বাস

ছুটির দিনে জমজমাট ঈদের কেনাকাটা

বরিশালে জমে উঠেছে ঈদের কেনাকাটা

নগরজুড়ে বর্জ্যের স্তূপ, ভোগান্তিতে পথচারীরা

বোনাসের আশ্বাসে দুদিন পর কাজে ফিরেছেন বিসিসির পরিচ্ছন্নতাকর্মীরা

বরিশালে ইয়াবাসহ আটক বিএনপি নেতা বহিষ্কার

বরিশালে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার