হোম > সারা দেশ > বরিশাল

‘যারে ভালো লাগবে, তারে কোপামু’ বলা যুবক সাবেক ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

যারে ভালো লাগবে তাকে কোপামু বলা যুবক। ছবি: ভিডিও থেকে

বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা বাজারে সোহেল রানা (৪০) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছাত্রদল নেতার নেতৃত্বে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বিকেলে ধামুরা বাজারে প্রকাশ্যে এ হামলা হয়। জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে জানা গেছে। হামলার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে এক যুবককে বলতে শোনা যায়, ‘সোজা কথা, যারে ভালো লাগবে, তারে কোপামু। যারে যেখানে ভালো লাগবে, তারে সেখানে কোপামু।’

ওই যুবকের পরিচয় জানা গেছে। তাঁর নাম মিরাজ। তিনি ধামুরা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

ভিডিওতে আরও দেখা গেছে, সড়কের ওপর পড়ে থাকা রক্তাক্ত একজনকে পাঁচ-ছয়জন যুবক নির্মমভাবে পেটাচ্ছেন। সেখানে এক নারীকে আহাজারি করতে শোনা যায়। নির্যাতনের শিকার সোহেল রানা (৪০), তাঁর বাবা আবু বক্কর (৭০) ও স্ত্রী নেহারু বেগমকে (৩০) বরিশালের শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার নেতৃত্ব দেওয়া ধামুরা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির ব্যাপারীও একই হাসপাতালে ভর্তি। নির্যাতনের শিকার সোহেল শোলক ইউনিয়নের ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।

তিনি জানান, ধামুরা বাজারে তাঁর কাঠ, স্যানিটারি রিং-স্ল্যাব বিক্রি ও চায়ের দোকান রয়েছে। হামলাকারীরা তাঁর প্রতিবেশী। তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা চেয়েছিলেন। টাকা না দেওয়ায় গতকাল বিকেলে বাজারের দক্ষিণ পাশে ধামুরা-উজিরপুর সড়কে তাঁর দোকানের সামনে তাঁকে নির্মমভাবে পেটানো হয়। তাঁকে রক্ষা করতে গেলে বাবা আবু বক্কর ও স্ত্রী নেহেরু বেগম হামলার শিকার হন। আহত হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হওয়ার পর হামলাকারীরা তাঁর চায়ের দোকান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

তবে অভিযুক্ত সাব্বিরের বাবা সেলিম ব্যাপারীর দাবি, পাশাপাশি বসতবাড়ি হওয়ায় সোহেল তাঁর ২ শতাংশ জমি দখলে রেখেছেন। এ নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। গতকাল বিকেলে সেলিমের স্ত্রী বিরোধীয় জমিতে গেলে সোহেল হামলা করেন। মাকে আঘাতের খবর পেয়ে সাব্বির ঘটনাস্থলে গেলে তাঁকে কুপিয়ে জখম করা হয়। এ খবর জানতে পেরে সাব্বিরের ঘনিষ্ঠজন ছাত্রদলের কর্মীরা সোহেলকে পিটিয়েছেন।

উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদার বলেন, ‘ওই দিন আমি সাতলায় ছিলাম। তাই মিরাজের এমন ভিডিও দেখেও আর এ বিষয়ে খোঁজ নেওয়া হয়নি।’ তিনি বলেন, ‘আমার তো ক্ষমতা নেই। তারা জেলার আওতায়।

এ ব্যাপারে বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক আল ইমরান বলেন, ‘উজিরপুরে সাব্বিরকে নিয়ে যে ঘটনা ঘটেছে, তা জেনেছি। তবে মিরাজ সম্পর্কে যে অভিযোগ, এ ধরনের কোনো তথ্য আমার কাছে আসেনি।’

‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ

বরিশাল বিশ্ববিদ্যালয়: অর্ধেক শিক্ষকের পদ ফাঁকা শিক্ষার মান নিয়ে প্রশ্ন

মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে মারধর, জুতার মালা পরিয়ে ঘোরানোর ভিডিও ভাইরাল

সার নিতে এসে এমপির অপেক্ষায় সাড়ে ৫ ঘণ্টা, ক্ষোভ নিয়ে ফিরে গেলেন কৃষকেরা

মিড-ডে মিল কর্মসূচি: গৌরনদীতে স্কুলশিক্ষার্থীর বনরুটিতে এবার ধারালো ব্লেড

মুলাদীতে কর্দমাক্ত বিদ্যালয় মাঠে দুর্ভোগ, কাদায় পিছলে আহত হচ্ছে শিক্ষার্থীরা

সরকারি হাতেম আলী কলেজ: উপাধ্যক্ষ পদে যোগদান করতে পারেননি মেহবুবা

ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য বিএম কলেজের শিক্ষকের, বিচার চাইলেন শিক্ষার্থীরা

ভাইকে হত্যার পর তাবলিগ জামাতে আত্মগোপন, ছদ্মবেশে ধরল পুলিশ