হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীতে নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান ৬ দিনেও মেলেনি

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে রাতের আঁধারে বাইসাইকেল ও বাবার মোবাইল ফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ হয়েছে আবু সাঈদ খান (১৪) নামের এক শিক্ষার্থী। ছয় দিন পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। এতে তার মা-বাবা ও স্বজনেরা উদ্বেগ জানিয়েছেন। 

আবু সাঈদ খান মুলাদী উপজেলার সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের ইব্রাহিম খানের ছেলে। সে কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর রহমানিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। গত ১২ মে রাত ৮টার দিকে সে বাড়ি থেকে নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ হয়। 

নিখোঁজের ঘটনায় গত শনিবার সকালে আবু সাঈদের চাচা আরিফুল ইসলাম খান মুলাদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশের দাবি, ওই শিক্ষার্থী আগে মাদ্রাসায় লেখাপড়া করত। আর মাদ্রাসার ছাত্ররা মাঝেমধ্যে মা-বাবাকে না জানিয়ে উধাও হয়ে থাকে। 

নিখোঁজ শিক্ষার্থীর চাচা আরিফুল ইসলাম খান জানান, তাঁর ভাতিজা আবু সাঈদ স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করত। মাদ্রাসার পড়ালেখায় ততটা মনোযোগী না হওয়ায় চলতি বছর তাঁকে বাহাদুরপুর রহমানিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণিতে ভর্তি করানো হয়। 

আরিফুল ইসলাম আরও জানান, গত ১২ মে রাতে এশার নামাজের সময় আবু সাঈদ বাইসাইকেল ও তার বাবার মোবাইল ফোন নিয়ে বের হয়। পরিবারের ধারণা ছিল আবু সাঈদ নামাজ আদায়ের জন্য মসজিদে গেছে। পরে রাতে ঘরে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজ শুরু করা হয়। সন্ধান না পেয়ে গত শনিবার সকালে থানায় জিডি করা হয়েছে। 

শিক্ষার্থীর বাবা মো. ইব্রাহীম খান বলেন, ‘ছেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। সার্ভার জটিলতায় আগে জিডি করা সম্ভব হয়নি। ছেলের ভাগ্যে কী ঘটেছে তা আল্লাহই ভালো জানেন।’ 

এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, ‘শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় জিডি করা হয়েছে। বিভিন্ন থানায় সংবাদ পাঠিয়ে খোঁজ শুরু করা হয়েছে।’

হিজলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ১০

বরিশালের নতুন সিভিল সার্জনের অপসারণ দাবিতে কক্ষে তালা

আগৈলঝাড়ায় সড়কের পাশের গাছ বিক্রি, বন্ধ করলেন ইউএনও

নদীভাঙনে ক্ষতবিক্ষত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে মানুষের শেষ আশ্রয়

বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা, যা বলছে পরিবার

‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ

বরিশাল বিশ্ববিদ্যালয়: অর্ধেক শিক্ষকের পদ ফাঁকা শিক্ষার মান নিয়ে প্রশ্ন

মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে মারধর, জুতার মালা পরিয়ে ঘোরানোর ভিডিও ভাইরাল

সার নিতে এসে এমপির অপেক্ষায় সাড়ে ৫ ঘণ্টা, ক্ষোভ নিয়ে ফিরে গেলেন কৃষকেরা