হোম > সারা দেশ > বরিশাল

রমজানের পবিত্রতা রক্ষায় বিসিসির বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মাহে রমজানের পবিত্রতা রক্ষার লক্ষ্যে নগরে সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। 

সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের নির্দেশে আজ সোমবার এই র‍্যালিতে করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এ সময় রমজানে সংযম সাধন, দুস্থ ও অসহায়দের সহায়তা, বেচাকেনায় মূল্য নিশ্চিত করা, ওজনে সঠিক মাপ দেওয়া, বিদ্যুৎ ও পানির অপচয় রোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান মেয়র খোকন সেরনিয়াবাত। 

র‍্যালিতে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র জিয়াউর রহমান বিপ্লব, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসলাইল হোসেন, কাউন্সিলর আক্তারুজ্জামান গাজী হিরু, মো. জিয়াউল হক, মো. হুমায়ুন কবির, সৈয়দ সামসুদ্দোহা, খায়রুল মামুন প্রমুখ।

ব্রিজের ঢালাইয়ে রডের বদলে বাঁশের কঞ্চি দেওয়ার অভিযোগ

জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ঘরের পেছনে গাঁজা চাষ করেন তিনি

বিস্ফোরণে উড়ে গেছে ভবনের দরজা-জানালা, বাবা-ছেলে আহত

বরিশালে বৈশাখী উৎসবে মানুষের ঢল, প্রাণ ফিরল সংস্কৃতিতে

আগৈলঝাড়ায় জরাজীর্ণ সেতু, বাঁশ দিয়ে জোড়াতালিতে চলছে পারাপার

স্কাউটে অর্থ তছরুপ, নারী কেলেঙ্কারি: বরিশাল আঞ্চলিক পরিচালককে প্রত্যাহার, তদন্ত কমিটি

পুলিশ দেখে ইয়াবা গিলে অচেতন যুবক, হাসপাতালে ভর্তি

ব্যবসায়ীর মজুত করা আড়াই হাজার লিটার ডিজেল জব্দ, সরকারি দামে বিক্রি

মেহেন্দীগঞ্জে চাল পাননি তালিকাভুক্ত শতাধিক জেলে, বিক্ষোভ