হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় স্কুলছাত্র আহত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

কিশোর গ্যাংয়ের হামলায় আহত স্কুলছাত্র হৃদয় সরকার। ছবি: আজকের পত্রিকা

বরিশালের আগৈলঝাড়ায় সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের হামলায় এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। ওই ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের লিটন সরদারের ছেলে রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র হৃদয় সরদারকে (১৬) সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য এসএসসি পরীক্ষার্থী আলিম হাওলাদার (১৭) ও সাজিদ হাওলাদারসহ (১৬) ১০-১২ জনের একটি দল হামলা করে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

আহত হৃদয় সরদার বলেন, ‘আলিম ও সাজিদ আমাদের এলাকার একটি মেয়েকে উত্ত্যক্ত করায় আমি এর প্রতিবাদ করি। এ কারণে তারা আমাকে কয়েক দফায় মারধর করে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসাও করা হয় কয়েকবার। এরই রেশ ধরে সোমবার মনসুর হাওলাদারের জমিতে কাজ করে ধান কেটে মাথায় করে নিয়ে আসার সময় আবারও তারা ১০-১২ জন আমার ওপর হামলা করে। এই কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় বিভিন্ন লোকজনকে মারধর ও মেয়েদের উত্ত্যক্ত করে আসছিল।’ 

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্রদলের দুই পক্ষের বিরোধে বরিশাল বিএম কলেজে উত্তেজনা, সড়ক অবরোধ

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বিসিসির সঙ্গে বায়োলটেকের চুক্তি

মসজিদে ঢুকে কুপিয়ে হত্যা: বড় ভাইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে পুলিশি অভিযানকালে পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু

বরিশাল নগরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭৭

বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ: চেয়ারম্যান হতে তৎপর বিএনপির চার নেতা

খুঁটি নির্মাণ করেই বন্ধ স্কুল ভবন তৈরির কাজ

বরিশালে স্কুলের পাশে মেলার সেই গণশৌচাগার ভেঙে দিল শিক্ষার্থীরা

স্কুলের পাশে বাণিজ্য মেলার শৌচাগার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীদের মানববন্ধন

লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড