হোম > সারা দেশ > বরিশাল

সাংবাদিককে অপহরণচেষ্টার ঘটনায় মামলা দায়ের 

বরিশাল প্রতিনিধি

বরিশালে সাংবাদিক অপূর্ব অপুকে অপহরণ চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে সাংবাদিক নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা ৭ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন। 

সাংবাদিক অপু বলেন, গতকাল রোববার বিকেলে নগরীর উত্তর বগুড়া রোড থেকে কালিবাড়ি রোডে অফিসে যাচ্ছিলেন। হঠাৎ মুমীতু কমিউনিটি সেন্টার সংলগ্ন সড়কে এক ব্যক্তি রিকশায় করে এসে তাঁকে গালিগালাজ করেন। একপর্যায়ে ধস্তাধস্তির শুরু হয়। এ সময় আমি দৌড়ে মুমীতু কমিউনিটি সেন্টারের সামনে গেলে আরও কয়েকজন এসে আমাকে সাদা প্রাইভেটকারে ওঠানোর চেষ্টা করেন। 

অপু আরও বলেন, ঘটনার সময় আমি অপহরণকারীদের কাছ থেকে দৌড়ে সরে আসি। কেন তাঁরা হামলা করেছেন তা আমার জানা নেই। ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে রাতেই আমি মামলা দায়ের করেছি। এর আগে বিকেলে মুমীতু কমিউনিটি সেন্টারের মালিক শাহিন হোসেন মল্লিক মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল মেট্রোপলিটন ডিবি পুলিশ। 

মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক হরিদাস নাগ বলেন, ঘটনাস্থল থেকে মুমীতু কমিউনিটি সেন্টারের মালিক শাহিন হোসেন মল্লিক মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। সাংবাদিক অপুকে কে বা কারা লাঞ্ছিত করেছেন তা তাঁর জানা নেই বলে দাবি করেছেন কমিউনিটি সেন্টারের মালিক। 

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, সাংবাদিক অপু একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে। 

উল্লেখ্য, সাংবাদিক অপূর্ব অপুকে গতকাল বিকেলে অপহরণের চেষ্টা করেন দুর্বৃত্তরা। তিনি টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধানের দায়িত্বে আছেন। 

বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা

আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

মুলাদীতে মধ্যরাত পর্যন্ত বোমা বিস্ফোরণের শব্দ, আতঙ্কে ৩ গ্রাম

মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান, অল্পের জন্য রক্ষা পেল দুই শিশু

যুবদল নেতা আলামিন হত্যার ১১ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার

বরিশালের ৩ কমিটি: যুবদলে ১০ বছর ধরে ঘুরেফিরে একই নেতৃত্ব

কাজের মান নিয়ে ছাত্রদলের আপত্তি, কলেজের সড়কের ঢালাই বন্ধ

নানা আয়োজনে বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

বরিশালে আ.লীগ নেতার বাড়ি থেকে যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক