হোম > সারা দেশ > বরিশাল

ইউপি নির্বাচনী বিরোধে কুপিয়ে জখম

হিজলা প্রতিনিধি

বরিশালের হিজলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলাকালে বিরোধের জেরে আবুল হোসেন মাঝি নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বিজয়ী প্রার্থী জাহের আকনের সমর্থকদের বিরুদ্ধে। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার হিজলা গৌরবদী ইউপির ৭ নম্বর ওয়ার্ডের চরবিশর গ্রামে এ ঘটনা ঘটে।

১৫  জুন অনুষ্ঠিত গৌরবদী ইউপি নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে কাশেম ব্যাপারীকে পরাজিত করে জাহের আকন সদস্য নির্বাচিত হন। আবুল হোসেন মাঝি নির্বাচনে কাশেম ব্যাপারীর পক্ষে প্রচার চালিয়েছিলেন। তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

এ নিয়ে আবুল হোসেন বলেন, ‘নির্বাচনে কাশেম ব্যাপারীর পক্ষে প্রচারণা করেছি। তাই নির্বাচনের পর জাহের আকন ও তাঁর কর্মী-সমর্থকেরা আমাকে এলাকা ছেড়ে চলে যেতে হুমকি দেন। তখন আমি এলাকা ছেড়ে চলেও যাই। রোববার এলাকায় আসার পরই আমাকে কুপিয়ে জখম করা হয়। রাত ৯টার দিকে চরবিশর গ্রামে নতুন মসজিদ এলাকার একটি চায়ের দোকানে বসেছিলাম। তখন সবুজ মাতুব্বর, ইয়াসিন মাতুব্বর, খলিল মাতুব্বর, সাইফুল মাতুব্বারসহ কয়েকজন পেছন থেকে আমার ওপর হামলা করেন এবং আমাকে কুপিয়ে জখম করেন।’ 
জানতে চাইলে ইউপি সদস্য জাহের আকন বলেন, ‘আবুল হোসেনকে কোপানো হয়নি। তবে মারধর করা হয়েছে। আমি তাঁর প্রাথমিক চিকিৎসা করিয়েছি।’

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, ‘কুপিয়ে আহত করার বিষয়টি শুনেছি। সেখানে একদল পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

মুলাদীতে মধ্যরাত পর্যন্ত বোমা বিস্ফোরণের শব্দ, আতঙ্কে ৩ গ্রাম

মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান, অল্পের জন্য রক্ষা পেল দুই শিশু

যুবদল নেতা আলামিন হত্যার ১১ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার

বরিশালের ৩ কমিটি: যুবদলে ১০ বছর ধরে ঘুরেফিরে একই নেতৃত্ব

কাজের মান নিয়ে ছাত্রদলের আপত্তি, কলেজের সড়কের ঢালাই বন্ধ

নানা আয়োজনে বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

বরিশালে আ.লীগ নেতার বাড়ি থেকে যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক

বাবা হত্যার বিচার চায় সন্তানেরা

বানারীপাড়ায় স্বজনপ্রীতি ও দলীয় বিবেচনায় সারের ডিলার নিয়োগ