হোম > সারা দেশ > বরিশাল

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জোয়ার: ফুফু ও বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী কলাপাড়ায় পানিতে জোয়ারের পানিতে আটকে পড়া ফুপু ও বোনকে রক্ষা করতে গিয়ে এক যুবক নিহত হয়েছেন। জোয়ারে পানির তোড়ে তলিয়ে যাওয়ার প্রায় ঘণ্টাখানেক পর তাঁর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। আজ রোববার দুপুরে ধূলাসর ইউনিয়নের কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম মো. শরীফ (২৪)। তিনি ওই এলাকার অনন্তপাড়ার আবদুর রহিমের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, রোববার দুপুরের দিকে সমুদ্রের পানিতে কাউয়ারচর এলাকা ৫ থেকে ৭ ফুট প্লাবিত ছিল। ওই এলাকায় শরীফের ফুপুর বাড়ি। সেখানে তাঁর বোনও ছিল। দুপুরে ১টার দিকে অনন্তপাড়া থেকে শরীফ তাঁর বড় ভাই ও ফুপাকে সঙ্গে নিয়ে বোন এবং ফুপুকে উদ্ধার করতে যান। এ সময় সাঁতার কেটে ফুপুর ঘরে যাওয়ার সময় পানির ঢেউয়ে তলিয়ে যান শরীফ। পরে এক ঘণ্টা পর ওই স্থান থেকে শরীফের লাশ উদ্ধার করে স্থানীয়রা। 

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

নতুন করারোপ ছাড়াই বিসিসির সাড়ে ৬ শ কোটির বাজেট ঘোষণা, মডেল নগরীর প্রতিশ্রুতি

দুই মাস বেতন বন্ধ ফরচুন সুজে, আট দাবিতে বরিশালে শ্রমিকদের অবরোধ

বিএম কলে‌জ হো‌স্টেলঃ ছাত্রাবা‌সের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত

বিসিসির ৬০০ কোটির বাজেট ঘোষণা আগামীকাল

ইজারায় যাচ্ছে দুর্গাসাগর: বাতিলের দাবিতে পরিবেশবাদীদের স্মারকলিপি

বায়োস্কোপে ঘোরে সর্বানন্দের জীবিকা

নৌযান শুমারিতে বিভাগীয় কমিশনার: মৎস্য আহরণে এ দেশের জেলেরা পিছিয়ে আছে

বিসিসিতে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি

বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসাশিক্ষক নিহত

বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে: মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ-বিভ্রাট