হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কটন স্পিনিং ভবনে আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

বরিশাল নগরের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশিক্ষণকক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেলে নগরীর সিঅ্যান্ডবি রোডের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কটন স্পিনিং ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদের ব্যাপারী জানান, কলেজের কটন স্পিনিং ভবনের একটি প্রশিক্ষণকক্ষ থেকে বিকট শব্দ শুনে কক্ষ খুললে দেখা যায় ধোঁয়ায় আচ্ছন্ন। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে এসে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।

এ ব্যাপারে বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন জানান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে কটন স্পিনিং ভবনের সুতা তৈরি করার প্রশিক্ষণকক্ষটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তুলা আর সুতা থাকায় প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরে জানানো যাবে।

মুলাদীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে মারধর-হত্যার হুমকি, ছাত্রদল নেতার বিরুদ্ধে জিডি

প্রকল্পের মেয়াদ শেষ: ইলিশ উৎপাদনে মড়ার উপর খাঁড়ার ঘা

এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি বদলে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ, পরে শোকজ

মুলাদীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

আগৈলঝাড়ায় ব্রিজে রডের পরিবর্তে বাঁশ, ভেঙে দিল প্রশাসন

অপহরণ মামলা করিয়েছিলেন স্ত্রী, ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর নিজেই গ্রেপ্তার

দুই বোনের দোকান ভাঙচুর, ছাত্রদলের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ

আগৈলঝাড়ায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি, ৩৮ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ

রেলপথসহ ৬ দফা দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশালে অতিরিক্ত ভাড়ার অভিযোগে ২০০ থ্রি-হুইলার আটক করল শিক্ষার্থীরা