হোম > সারা দেশ > বরিশাল

পরের জমিতে কাজ করে জিপিএ-৫ পেলেও কলেজে ভর্তি অনিশ্চিত ছাইদুলের 

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়া উপজেলার শিক্ষার্থী ছাইদুল সরদার এসএসসিতে জিপিএ-৫ পেলেও অর্থাভাবে কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। উচ্চশিক্ষার জন্য ভর্তি ও পড়ালেখার খরচের চিন্তায় বাবা-মায়ের চোখমুখেও হতাশার ছায়া। 

জানা গেছে, উপজেলার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসিতে বিজ্ঞান শাখায় জিপিএ-৫ পেয়েছে মো. সাইদুল সরদার। সাইদুলের পিতা মো. বাবুল সরদার তিনি পেশায় একজন দরিদ্র কৃষক। তিনি অন্যের জমিতে কৃষিকাজ ও বাজারে তরকারী বিক্রি করে সংসার চালান। অভাবের এই সংসারে কষ্ট করে পড়াশোনা করেছে সাইদুল সরদার। 

উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের দিনমজুর ও তিন সন্তানের জনক মো. বাবুল সরদারের ছোট ছেলে মো. সাইদুল সরদার। তার বড় ভাই শাওন সরদার বিএ পড়ার পাশাপাশি একটি কোম্পানিতে চাকরি করছেন। তার মা পারভীন বেগম একজন গৃহিণী। 

সাইদুল সরদার জানান, ‘এতদিন নিজে অন্যের জমিতে কাজ করে ও প্রাইভেট পড়িয়ে পড়ালেখার খরচ জুগিয়েছি। এখন ভালো কোনো কলেজে ভর্তি এবং পড়ালেখার খরচ চালানো দিনমজুর বাবার পক্ষে সম্ভব নয়। অর্থের অভাবে আমার ভালো কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। ভবিষ্যতে ডাক্তার হয়ে দরিদ্রদের সেবা করতে চাই। জানিনা সেই স্বপ্ন পূরণ হবে কি না।’
 
সাইদুল সরদারের পিতা মো. বাবুল সরদার বলেন, ‘অভাব-অনাটনের মধ্যেও পরের জমিতে কাজ করে ভালো ফলাফল করেছে। সে আরও পড়তে চায়। কিন্তু দিনমজুরের আয়ে ৫ জনের সংসার চালানো দায় হয়ে পড়েছে। ছেলের কলেজে পড়ালেখার খরচ কোথায় পাব। কোনোরকম খেয়ে না খেয়ে বেঁচে আছি।’

সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল হক জানান, সাইদুল সরদার একজন মেধাবী ছাত্র। দরিদ্র হওয়ায় স্কুল থেকে তার কোনো পরীক্ষার ফি সহ কোনো টাকা নেওয়া হতো না। গরিব পরিবারের সন্তান হয়েও ভালো রেজাল্ট করে এখন অর্থের অভাবে ভালো কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে তার। জনপ্রতিনিধি ও বিত্তবানেরা এগিয়ে এলে ছেলেটির শিক্ষার পথ সুগম হয়।

‘শিক্ষামন্ত্রীর কি আক্কেল নেই’—ছাত্রদল নেতার ফেসবুক পোস্ট ঘিরে হিজলায় ক্ষোভ

বাকেরগঞ্জ: খাল দখল করে বহুতল ভবন, মানা হয়নি নকশা

মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০০ পরিবার, সেতুর নিচ দিয়ে চলাচল

প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারল না রিপা

সৌদি আরবে পাচারের দায়ে ৪ ভাই-বোনকে কারাদণ্ড

আমরা স্বৈরাচার‌কে দেশ থে‌কে বিদায় ক‌রে‌ছি: ব‌রিশা‌লে প্রধানমন্ত্রী তা‌রেক রহমান

প্রধানমন্ত্রীর সমাবেশে যাওয়ার পথে ট্রলারডুবি

খুলনায় নিখোঁজের ৫ মাস পর ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার, স্বামী-স্ত্রী আটক

বরিশালে ৭টি শিয়াল পিটিয়ে হত্যায় আদালতে মামলা

গুজব ছড়িয়ে আগৈলঝাড়া থানায় হামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫