হোম > সারা দেশ > বরিশাল

উদ্বোধনের ১ বছর পরও মেলেনি ঘর

হিজলা (বরিশাল) প্রতিনিধি

গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে সারা দেশের মতো বরিশালের হিজলায় চার দফায় ঘর বিতরণ করা হয়েছে। চতুর্থ দফায় নির্মাণ করা আটটি ঘর গত বছরের ২২ মার্চ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এক বছরের বেশি সময় পরও এসব ঘরে উঠতে পারেনি সংশ্লিষ্ট পরিবারগুলো।

উপজেলার হরিনাথপুর ইউনিয়নের কুলারগাঁও গ্রামে ঘরগুলো নির্মাণ করা হয়েছে। ঘর ও জমির কাগজপত্র উদ্বোধনের দিনই উপকারভোগীদের বুঝিয়ে দেওয়া হলেও তাঁরা এখনো সেখানে রাত কাটানোর সুযোগ পাননি। এ নিয়ে ঘর পাওয়া গৃহহীন ও ভূমিহীনেরা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

সরেজমিনে দেখা গেছে, ঘরগুলোর কাজ আংশিক হয়েছে। টিনের চালা বসানো হয়নি। সেই সঙ্গে ঘরের ভেতরের অনেক কাজ করা হয়নি। এ নিয়ে কথা হয়  স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, প্রধানমন্ত্রী গুচ্ছগ্রামের আটটি ঘর উদ্বোধন করেছেন, কিন্তু এখন পর্যন্ত সেই ঘরের ৬০ শতাংশ কাজ শেষ হয়নি। ঘরের চাবি ও জমির কাগজ পেয়েও ঘরে উঠতে পারছেন না মালিকেরা। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে আমি নিজেই বাকি কাজ শেষ করার উদ্যোগ নিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুদীপ্ত কুমার সিংহ জানান, আগের নির্বাহী কর্মকর্তা কাজ অসমাপ্ত রেখে গেছেন। এখন জনবলসংকটের কারণে নির্মাণকাজ শেষ করা যায়নি। 

বরিশাল: ভরা মৌসুমেও ইলিশ নেই, জালে বড় বড় পাঙাশ

বরিশালে পুলিশের ওপর হামলার মামলায় ৪ আসামির রিমান্ড মঞ্জুর

রাতে মাঝ নদীতে চলন্ত লঞ্চে ওঠার চেষ্টা, ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

গৌরনদীতে মাদ্রাসার কক্ষ থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নদীর পাড় ভেঙে তলিয়ে যাওয়া সেই শিশুর লাশ উদ্ধার

মেহেন্দীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

মুলাদীতে অপহৃত কিশোরীকে ময়মনসিংহ থেকে উদ্ধার

আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেপ্তার