হোম > সারা দেশ > বরিশাল

দোকানের অ্যাকোরিয়াম থেকে ২১ কচ্ছপ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

অনলাইনে বিজ্ঞাপন দিয়ে কচ্ছপ বিক্রির সময় অভিযান চালিয়ে বিলুপ্ত প্রজাতির ২১টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে বন বিভাগের সদর রেঞ্জ অফিসার আবু সুফিয়ান সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল শুক্রবার রাতে নগরীর ভাটিখানা এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।  

আবু সুফিয়ান সাকিব আজকের পত্রিকাকে বলেন, অনলাইনে বিজ্ঞাপন দিয়ে অবৈধভাবে কচ্ছপ বিক্রি করে আসছিল একটি চক্র। খবর পেয়ে সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তার নির্দেশনায় বন বিভাগ ও পুলিশ সদস্যদের যৌথ অভিযানে ওই দোকানের অ্যাকোরিয়াম থেকে বিলুপ্ত প্রজাতির ২১টি কচ্ছপ উদ্ধার করা হয়, যা পরে বনকর্মীদের হেফাজতে রাখা হয়েছে। 

তিনি আরও বলেন, দোকানি প্রথমবার অপরাধ করায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ডোবায় পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

মুলাদীতে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে মানববন্ধন

দশমিনায় সেরা শিক্ষিকা ও শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের সম্মাননা

প্রশ্নফাঁস কোনোভাবেই বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী মিলন

নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

মুলাদীতে হামলায় আহত যুবকের মৃত্যু, এলাকায় উত্তেজনা, পুলিশ মোতায়েন

বিএম কলেজে ছাত্রদলের দুই পক্ষ মুখোমুখি, উত্তেজনা

গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে, আহত ১০

মেহেন্দীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু