হোম > সারা দেশ > বরিশাল

সাংবাদিক অপুকে অপহরণের চেষ্টায় ৩ জন গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি

সাংবাদিক অপূর্ব অপুকে অপহরণের চেষ্টায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অপারেশন অ্যান্ড প্রসিকিউশন) মো. এনামুল হক এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন নগরীর কাউনিয়া এলাকার মৃত আ. বারেক সিকদারের ছেলে মামুন সিকদার ওরফে চিডা মামুন, আ. বারেক হাওলাদারের ছেলে নুরুন মোমেন ওরফে কোটন, নগরীর নথুল্লাবাদ এলাকার মৃত আজিজ খানের ছেলে মাহমুদ ওরফে রিয়াজ।

অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক বলেন, ‘সাংবাদিক অপূর্বকে অপহরণচেষ্টার পর আমরা ভিডিও ফুটেজ ও বিভিন্ন সূত্র ধরে অভিযানে নামি। গোপন সূত্রে খবর পেয়ে পটুয়াখালী জেলার মহিপুরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।’

প্রসঙ্গত, গত ২৯ মে বিকেলে সময় টেলিভিশনের বরিশাল ব্যুরোর প্রধান অপূর্ব অপুকে অপহরণের চেষ্টা চালায় একদল সন্ত্রাসী। ঘটনার ছয় দিন পর তিনজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা

আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

মুলাদীতে মধ্যরাত পর্যন্ত বোমা বিস্ফোরণের শব্দ, আতঙ্কে ৩ গ্রাম

মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান, অল্পের জন্য রক্ষা পেল দুই শিশু

যুবদল নেতা আলামিন হত্যার ১১ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার

বরিশালের ৩ কমিটি: যুবদলে ১০ বছর ধরে ঘুরেফিরে একই নেতৃত্ব

কাজের মান নিয়ে ছাত্রদলের আপত্তি, কলেজের সড়কের ঢালাই বন্ধ

নানা আয়োজনে বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

বরিশালে আ.লীগ নেতার বাড়ি থেকে যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক