হোম > সারা দেশ > বরিশাল

মেঘনায় নৌকা ডুবে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শিপন মালথিয়া। ছবি: সংগৃহীত

বরিশালের হিজলাসংলগ্ন মেঘনা নদীতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ দুই জেলের মধ্যে শিপন মালথিয়া (২০) নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে হিজলা উপজেলার বাহেরচর এলাকার নদী থেকে সিপনের লাশ উদ্ধার করে স্থানীয় জেলেরা তাঁর পরিবারের কাছে হস্তান্তর করে। নিহত সিপন হিজলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় জেলে মোসলেম মাঝি বলেন, ২ মে রাতে নৌকা ডুবিতে মো. শিপন মালথিয়া ও জুয়েল সরদার নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরে আজ সকালে বাহেরচর থেকে শিপনের লাশ উদ্ধার করা হয়। পরে বাড়িতে নিয়ে গেলে সেখানে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন বলেন, ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে চারজন নদীতে পড়ে যায়। এর মধ্যে দুজন নিখোঁজ ছিল। মঙ্গলবার শিপন মালথিয়া নামের একজনের লাশ উদ্ধার করেছে হিজলা নৌ পুলিশ।

হিজলা নৌ পুলিশের ওসি গৌতম চন্দ্র দাস বলেন, লাশ স্থানীয়রা উদ্ধার করে পরিবারের কাছে দিয়ে দিয়েছে। নিখোঁজ জেলে জুয়েলকেও খোঁজা হচ্ছে।

বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম

লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা

হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

বাল্কহেডের ধাক্কায় বাকেরগঞ্জে লোহার সেতু ভেঙে জনদুর্ভোগ

লঞ্চ-জাহাজের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন দেড় শতাধিক যাত্রী

বরিশাল বিএম কলেজ: ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ক্যাম্পাস থেকে বের করে দিল ছাত্রদল

লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে ১১ দলের অবস্থান, স্মারকলিপি

গণ-অভ্যুত্থান কেবল কয়েকজন তরুণের আন্দোলন ছিল না: তথ্যমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, পুলিশ মোতায়েন

রাতে কুকুরের আড্ডা, সকালে সেই খাট্টায় বিক্রি হচ্ছে মাংস