হোম > সারা দেশ > বরিশাল

শরীয়তপুরে সাবেক উপমন্ত্রী শামীমের ফুফাতো ভাই অস্ত্রসহ গ্রেপ্তার

শরীয়তপুর প্রতিনিধি

অস্ত্রসহ আটককৃত যুবক। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, মাদকসামগ্রীসহ ফুয়াদ সরকার (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সাবেক পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের ফুফাতো ভাই।

গতকাল শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর বাজারসংলগ্ন একটি মাছের খামার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফুয়াদ সরকার শরীয়তপুরের সখীপুর থানার চর হোগলা এলাকার মৃত ফয়েজুল্লা সরকারের ছেলে।

যৌথ বাহিনীর একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন সহযোগী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ফুয়াদ সরকারকে আটক করা হয়। পরে তাঁর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি এয়ারগান, ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং কিছু যৌন উত্তেজক বড়ি উদ্ধার করা হয়।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, ফুয়াদ সরকার দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তানভীর হাসান বলেন, যৌথ বাহিনীর অভিযানে ফুয়াদ সরকার নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা আলামত ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন অধ্যাপক রাশেদুল ইসলাম

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ, কার্যালয়ে তালা

১৩ জুলাই বরিশালে যাচ্ছেন তারেক রহমান, গৌরনদীতে সেনা ক্যাম্প পরিদর্শন ও সাংগঠনিক সভা

হিজলায় মাদ্রাসার গভর্নিং বডি গঠনে অনিয়মের অভিযোগ, বাতিলের দাবি

বরিশালে স্কুলের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত, আটক ৪

পরীক্ষায় ফেল করানোর অভিযোগ, অনশনে ববি শিক্ষার্থী

ছাত্রলীগ কর্মী বাবু হত্যা মামলা: মেহেন্দীগঞ্জে কৃষক দলের ৩ নেতা বহিষ্কার

বাবুগঞ্জে কুকুরের আক্রমণে আহত বিপন্ন গন্ধগোকুল উদ্ধার

অণ্ডকোষ চেপে ধরে চেকে স্বাক্ষর: অবশেষে মুখ খুললেন আব্দুল আজিজ

মুলাদীতে কাদামাটির সড়কে চরম ভোগান্তি, পাঁচ গ্রামের যোগাযোগ ব্যাহত