হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল-২ আসনে ৯০ হাজার ভোটের ব্যবধানে জয়ী রাশেদ খান মেনন

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন রাশেদ খান মেনন। বেসরকারিভাবে ১৪ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২২ হাজার ১৭৫ ভোট। 

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেরেবাংলার দৌহিত্র স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক রাজু ঈগল প্রতীকে ৩১ হাজার ৩৯৭ ভোট পেয়েছেন। ভোটের ব্যবধান ৯০ হাজার ৭৭৮ ভোট।

এর মধ্যে উজিরপুর উপজেলায় নৌকা প্রতীক ৮৬ হাজার ৬৫৬ ভোট ও ঈগল প্রতীক ১০ হাজার ৪০ ভোট। বানারীপাড়া উপজেলায় নৌকা প্রতীক ৩৫ হাজার ৫১৯ ভোট এবং ঈগল প্রতীক ২১ হাজার ৩৫৭ ভোট পেয়েছে। 

প্রসঙ্গত, বরিশাল-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৮ হাজার ২৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮২ হাজার ৩৬৮, আর নারী ভোটার ১ লাখ ৭৫ হাজার ৮৭৭ জন। মোট কেন্দ্রের সংখ্যা ১৩৭। এর মধ্যে বানারীপাড়ায় ৫৩ ও উজিরপুরে ৮৪টি কেন্দ্র।

বরিশালে কলেজশিক্ষককে ‘মব’ সৃষ্টি করে লাঞ্ছিতের অভিযোগ ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে

গৌরনদীতে বাসের নিচে ঢুকে পড়ল মোটরসাইকেল, নিহত যুবক

মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

মাদক-জুয়ার আসর বন্ধের ঘোষণা দিয়ে হামলার শিকার বিএনপি নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য

বরিশালে নবীনবরণের কনসার্টে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ

জি এম কাদেরের বাড়িতে হামলা: বরিশালে বিক্ষোভ করতে গিয়ে জাপার ৫ নেতা আটক

আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা

২০ বছর পর মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে চালু এক্স-রে সেবা

ক্লাস বর্জন করে বিক্ষোভ করা শিক্ষার্থীরা ফিরেছে শ্রেণিকক্ষে