হোম > সারা দেশ > বরিশাল

চেয়েছিলাম নির্বাচন, করা হলো ইঞ্জিনিয়ারিং: গোলাম পারওয়ার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল মহানগর জামায়াতের ইফতার মাহফিল। ছবি: আজকের পত্রিকা

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন, ‘আমরা চেয়েছিলাম নির্বাচনের মাধ্যমে ইসলাম কায়েম হবে। কিন্তু ইঞ্জিনিয়ারিং করা হলো।’

আজ রোববার জামায়াতে ইসলামী বরিশাল মহানগরী শাখা আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পারওয়ার বলেন, ‘তারা (বিএনপি) জুলাই আন্দোলন মানে না। ইনশা আল্লাহ, আগামী দিনে পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ সব নির্বাচনে আমরা অংশ নেব।’

তিনি বলেন, ‘বরকতের বাংলাদেশ চাইলে ইমান শক্ত করতে হবে। কিসের র‍্যাব, কিসের পুলিশ। দেশে বরকত হলে কিছুই লাগে না।’ পরে তিনি কোরআন ও তাকওয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল বলেন, ‘জনগণের ভোটের রায়ে কারচুপি করা হয়েছে। এ অবস্থায় বরিশালকে জামায়াতে ইসলামীর দুর্গ হিসেবে গড়ে তুলতে হবে।’

মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মো. বাবরের সভাপতিত্বে মাহফিলে আরও উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু প্রমুখ।

চাঁদার দাবিতে আ.লীগ নেতাকে জিম্মি করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর আদায় বিএনপি নেতার

দরপত্র ছাড়াই কলেজের মালপত্র বিক্রি, ট্রাক আটকে শিক্ষকদের থেকে টাকা আদায় বিএনপি নেতাদের

মাদক কারবার নিয়ে বিরোধ: বরিশালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ২

বরিশাল হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান

মহাসড়ক দখল করে তৈরি সাবেক মেয়র সাদিকের সেই শিশুপার্কে উচ্ছেদ অভিযান

দিন দিন বাড়ছে নগর, কমছে গৃহকর আদায়

বিএম কলেজের হলে ৩ দিন আটকে ছাত্রকে নির্যাতনের অভিযোগ

ক্লাস-পরীক্ষা নেননি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, প্রশাসনিক কার্যালয়ে তালা

উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করলেন আন্দোলনরত শিক্ষকেরা, প্রক্টরসহ ২ জনের পদত্যাগ

সংবিধি না হওয়া পর্যন্ত ববিতে শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না: সিন্ডিকেট সভার সিদ্ধান্ত