না ফেরার দেশে চলে গেলেন বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের কৃতি সন্তান বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল অ্যান্ড বি এম কলেজের অধ্যক্ষ এএসএম যুবায়ের আলম পারভেজ। বৃহস্পতিবার বিকেল ৪টা ৫০ মিনিটে ঢাকা মিরপুর আলোক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ছয় ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। শুক্রবার সকালে বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল অ্যান্ড বি এম কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে দেউলি গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন।
মরহুমের মৃত্যুতে বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে গভীরভাবে শোক জানানো হয়েছে।