হোম > সারা দেশ > বরিশাল

পিরোজপুরে ভাইকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে মারা গেল বোনও

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুরে পানিতে ডুবে হাফসা খানম ও আমিনুল ইসলাম নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাফসা খানম (৫) ও আমিনুল ইসলাম (৩)  উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামের মোস্তাকিন শেখের সন্তান। হাফসা খানম স্থানীয় আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ওই দুই ভাই-বোন বাড়ির পেছনের পুকুরে গোসল করতে যায়। এ সময় অসাবধানতাবশত প্রথমে ছোট ভাই বেশি পানিতে চলে যায়। তা দেখে বড় বোন তাকে সাহায্য করতে যায়। এতে দুজনেই ডুবে যায়। পাশেই নিহতদের বাবা ও বড় ভাই গাছ কাটার কাজ করছিলেন। এ সময় তারা ওই দৃশ্য দেখে এগিয়ে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জিনাত তাসনিম বলেন, পানিতে ডুবে যাওয়ার ঘটনায় দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে পিটিয়েছেন ইউএনও-এসি ল্যান্ডের গাড়িচালক, থানায় অভিযোগ

৬ দফা দাবি আদায়ে কর্মবিরতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা

মেহেন্দীগঞ্জে গরম পানিতে দগ্ধ গৃহকর্মী, গৃহকর্ত্রী কারাগারে

বরিশালে আদালত বর্জন স্থগিত

বরিশালে আদালত ভাঙচুর: আওয়ামীপন্থী ৬৫ আইনজীবীর নিন্দা

বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, রোগীসহ আহত ৭

অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

বরিশালে এজলাসে ভাঙচুর: ১২ আইনজীবীর সনদ বাতিল চেয়ে বার কাউন্সিলে আবেদন

৬ দফা দাবিতে ববি কর্মচারীদের কর্মবিরতির ডাক

বরিশালে আইনজীবীদের আদালত বর্জন, দুর্ভোগ