হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীতে কর্মীদের ওপর হামলায় বিদ্যুৎ বন্ধ, দুর্ভোগে ৭ শতাধিক গ্রাহক

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বরিশালের মুলাদীতে পল্লী বিদ্যুতের কর্মীদের ওপর হামলা চালিয়ে আহত করার ঘটনায় তিন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেল পর্যন্ত সফিপুর ইউনিয়নের জয়ন্তী নদীর উত্তর পারের ভেদুরিয়া, ছত্রিশ ভেদুরিয়া ও ষোলোঘর এলাকায় বিদ্যুৎ লাইন চালু করা হয়নি। এতে করে ৭ শতাধিক গ্রাহক ভোগান্তিতে পড়েছেন।

গতকাল মঙ্গলবার দুপুরে ভেদুরিয়ায় মিটার রিডিং নিয়ে বিতণ্ডার জেরে এক গ্রাহক ও তাঁর লোকজন বিদ্যুৎ কার্যালয়ের ছয়জনকে আহত করেন। বিষয়টির নিষ্পত্তি না হওয়ায় এবং কর্মীদের নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়ায় বিদ্যুৎ লাইন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির গোসাইরহাট আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আব্দুল মতিন মিয়া।

ছত্রিশ ভেদুরিয়া গ্রামের আব্দুল খালেক ব্যাপারী জানান, জয়ন্তী নদীর কারণে পল্লী বিদ্যুতের মুলাদী জোনাল অফিস তাঁদের এলাকায় বিদ্যুৎ লাইন দিতে পারেনি। এখানে গোসাইরহাট জোনাল অফিসের আওতায় বিদ্যুৎ দেওয়া হচ্ছে। লাইনের পাশের গাছের ডালপালা কাটার জন্য গত মঙ্গলবার সকালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। দুপুরে হামলার ঘটনার পর সেই লাইন আর চালু করা হয়নি।

ডিজিএম মতিন বলেন, সাধারণ মানুষের সঙ্গেই পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে হয়। কোনো এলাকায় নিরাপত্তার নিশ্চয়তা না পেলে কর্মীরা সেই এলাকায় বিদ্যুৎ সরবরাহ করবেন না। ওই এলাকার গ্রাহকেরা উদ্যোগ নিলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান ও বিদ্যুৎ লাইন চালুর ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর, তদন্তে কমিটি

সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে

জেলেদের হামলায় বিপাকে প্রশাসন

বরিশালে কলেজশিক্ষককে ‘মব’ সৃষ্টি করে লাঞ্ছিতের অভিযোগ ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে

গৌরনদীতে বাসের নিচে ঢুকে পড়ল মোটরসাইকেল, নিহত যুবক

মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

মাদক-জুয়ার আসর বন্ধের ঘোষণা দিয়ে হামলার শিকার বিএনপি নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য

বরিশালে নবীনবরণের কনসার্টে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ

জি এম কাদেরের বাড়িতে হামলা: বরিশালে বিক্ষোভ করতে গিয়ে জাপার ৫ নেতা আটক