হোম > সারা দেশ > বরিশাল

মেঘনার তীরে নির্বাচনী জনসভা: আজ মেহেন্দীগঞ্জে আসছেন জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বরিশালের মেঘনাবেষ্টিত মেহেন্দীগঞ্জে আজ শুক্রবার আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বেলা ১১টায় সরকারি পাতারহাট আরসি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

জনসভায় শফিকুর রহমান ছাড়াও ১১ দলীয় জোটের বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেবেন। এদিকে জামায়াত আমিরের মেহেন্দীগঞ্জ আগমনকে ঘিরে পাতারহাট ও আশপাশের এলাকায় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। ব্যানার-ফেস্টুনে ভরে উঠেছে আরসি কলেজ মাঠ।

জামায়াতের নেতারা জানান, শফিকুর রহমানের এই সফর কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়; বরং হিজলা-মেহেন্দীগঞ্জবাসীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

মেহেন্দীগঞ্জ পৌরসভার প্রবীণ বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ‘একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধান আমাদের অবহেলিত জনপদ মেহেন্দীগঞ্জে আসছেন, এটা আমাদের জন্য গর্বের বিষয়।’ উলানিয়ার তরুণ ভোটার রিয়াজুল ইসলাম বলেন, ‘ডা. শফিকুর রহমানের আগমনে আমরা গর্বিত।’

বরিশাল জেলা জামায়াতের আমির ও বরিশাল-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, ‘অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় মানুষ মুখিয়ে আছে। আজকের এই জনসভা সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাবে।’

প্রসঙ্গত, জামায়াতে ইসলামীর বর্তমান আমির শফিকুর রহমানের এটি প্রথম মেহেন্দীগঞ্জ সফর। এর আগে দলটির সাবেক আমির মরহুম অধ্যাপক গোলাম আযম ও সাবেক আমির মরহুম মাওলানা মতিউর রহমান নিজামী একবার আরসি কলেজ মাঠে জনসভায় অংশ নিয়েছিলেন। এ ছাড়া প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও মেহেন্দীগঞ্জ সফর করেছিলেন।

বরিশালের ২১ আসন: বিএনপির ঘাঁটিতে বড় ভাগ বসাতে পারে জামায়াত

বরিশালের মুলাদী: নদী দখল করে দোকান, নৌযান চলাচল ব্যহত

একটি গুপ্ত দল নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে: তারেক রহমান

বরিশালে জনসভায় যোগ দিলেন তারেক রহমান

বরিশালে বিএনপির জনসভা শুরু, সমাবেশস্থলে উৎসবের আমেজ

আজ বরিশালে আসছেন তারেক রহমান, জনসভাস্থলে সমবেত হচ্ছেন নেতা-কর্মীরা

উজিরপুরে বাসচাপায় প্রাণ হারালেন ব্যাংক কর্মকর্তা

তারেক-শফিকুর-রেজাউল করীমের অপেক্ষায় বরিশাল

বরিশালে নেতা-কর্মীদের নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা মাহবুব

মিথ্যা তথ্য দেওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কারাগারে