হোম > সারা দেশ > বরিশাল

বিএনপি কর্মীকে হত্যার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় হত্যার মামলায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। 

গ্রেপ্তার ফিরোজ শিকদার আগৈলঝাড়ায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। উপজেলার গৈলা ইউনিয়নের নগর বাড়ি গ্রামের বাসিন্দা তিনি। 

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালে ২১ ফেব্রুয়ারি উপজেলা বিএনপির কর্মী কবির হোসেনকে বাইপাস সড়কে কথিত ক্রসফায়ার দিয়ে রাতে হত্যা করা হয়েছিল। তখন আওয়ামী লীগ সরকারের কারণে মামলা করতে পারেনি তার পরিবার। 

ওই ঘটনায় গত ৮ অক্টোবর বরিশাল আদালতে হত্যা মামলা করেন নিহত বিএনপি কর্মী কবির হোসেনের ছেলে আশিকুর রহমান আসিফ। মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ, তৎকালীন বরিশাল রেঞ্জের ডিআইজি হুমায়ন কবিরসহ ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৪০ জনকে আসামি করা হয়েছে। 

ওই মামলার আসামি আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ শিকদারকে গতকাল বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শফিকুল সরদার। 

আগৈলঝাড়ার থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর বলেন, ফিরোজ শিকদারকে ২০১৫ সালের একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের

মুলাদীতে লঞ্চঘাটের টোলঘর থেকে ৫০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মোবাইল নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর, তদন্তে কমিটি

সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে

জেলেদের হামলায় বিপাকে প্রশাসন

বরিশালে কলেজশিক্ষককে ‘মব’ সৃষ্টি করে লাঞ্ছিতের অভিযোগ ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে

গৌরনদীতে বাসের নিচে ঢুকে পড়ল মোটরসাইকেল, নিহত যুবক

মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

মাদক-জুয়ার আসর বন্ধের ঘোষণা দিয়ে হামলার শিকার বিএনপি নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য