হোম > সারা দেশ > বরিশাল

গৌরনদীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষে মা-ছেলে নিহত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে ঢাকাগামী যমুনা পরিবহনের চাপায় মাহেন্দ্রের যাত্রী মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে মাহেন্দ্রের আরও ৯ যাত্রী। আজ রোববার দুপুরে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন আগৈলঝাড়া উপজেলার দত্তেরাবাদ গ্রামের আজম মৃধার স্ত্রী সুমা আক্তার (৫০) ও তাঁর ছেলে আজমাইন মৃধা (৪)।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী দূরপাল্লার বাস যমুনা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১২-১৭১৯) আজ বেলা দেড়টার দিকে উপজেলার মাহিলাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে বাটাজোরগামী মাহেন্দ্রকে চাপা দেয়। তাতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। দুর্ঘটনায় মাহেন্দ্রের আরও ৯ যাত্রী আহত হয়। গুরুতর আহত সাতজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল আজকের পত্রিকাকে বলেন, বাসচালক পটুয়াখালীর গলাচিপা উপজেলার শান্তিবাগ গ্রামের শাহ আলম চকিদারের ছেলে রুবেল চকিদারকে (২৭) আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে

জেলেদের হামলায় বিপাকে প্রশাসন

বরিশালে কলেজশিক্ষককে ‘মব’ সৃষ্টি করে লাঞ্ছিতের অভিযোগ ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে

গৌরনদীতে বাসের নিচে ঢুকে পড়ল মোটরসাইকেল, নিহত যুবক

মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

মাদক-জুয়ার আসর বন্ধের ঘোষণা দিয়ে হামলার শিকার বিএনপি নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য

বরিশালে নবীনবরণের কনসার্টে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ

জি এম কাদেরের বাড়িতে হামলা: বরিশালে বিক্ষোভ করতে গিয়ে জাপার ৫ নেতা আটক

আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা