হোম > সারা দেশ > বরিশাল

পাথরঘাটায় চলছে দমকা হাওয়া ও ভারি বৃষ্টিপাত

পাথরঘাটা (বরগুনা)প্রতিনিধি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরগুনার পাথরঘাটায় রোববার রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। আজ সোমবার ভোর থেকে শুরু হয়েছে দমকা হাওয়ায় পাশাপাশি ভারি বৃষ্টিপাত।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে না যেতে বলা হয়েছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, বর্তমানে ইলিশ প্রজননের জন্য নদ-নদী সহ বঙ্গোপসাগরে মাছ শিকার নিষেধাজ্ঞা থাকায় জেলেরা উপকূলীয় এলাকায় রয়েছে। একারণে জেলেরা নিরাপদে আছে। তবে দুর্বল বেরিবাঁধ এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক রয়েছে।

উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবীর বলেন, উপকূলীয় এলাকায় আবহাওয়ার অবস্থা দেখে বোঝা যাচ্ছে বঙ্গবসাগরে কিছু একটি হতে যাচ্ছে। সকাল থেকে প্রচণ্ড বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে।

এ নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার বলেন, ঘুর্নিঝড় সিত্রাং মোকাবিলায় উপকূলীয় এলাকায় সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। চালু করা হয়েছে জরুরী কন্ট্রোল রুম। রেড ক্রিসেন্ট, সিসিপিসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।

উজিরপুরে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, মাইক্রোবাসসহ আটক ৯

জমি নিয়ে বিরোধ, চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ৮ জনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নিখোঁজ যুবকের লাশ ৫ দিন পর বরিশালে উদ্ধার

ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু

সম্মেলনের আগে অডিটরিয়ামের ফ্যান চুরি, ভোগান্তিতে জামায়াতের নেতা-কর্মীরা

বরিশালে সেপটিক ট্যাংকে কাজ করার সময় ২ শ্রমিকের মৃত্যু

বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল

জলাশয় ভরাট থামছেই না, উদ্বেগ

মুলাদীতে জেলে ও খেয়াযাত্রীদের ওপর বোমা হামলা, ‘বোমারু জামাল’ গ্রেপ্তার

অপহরণের ৬ মাস পর উদ্ধার স্কুলছাত্রী, গ্রেপ্তার ২