হোম > সারা দেশ > বরিশাল

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ও পাঙাশের পোনা নিধন, ৩০ জেলেকে জরিমানা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 

হিজলায় মেঘনা নদীর অভয়াশ্রম থেকে শিকার করা পাঙাশের পোনা। ছবি: আজকের পত্রিকা

বরিশালের হিজলায় মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ও পাঙাশের পোনা নিধন করার অভিযোগ উঠেছে জেলেদের বিরুদ্ধে। এই ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যায় ৩০ জেলেকে জরিমানা করা হয়েছে। হিজলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল ভ্রাম্যমাণ আদালতে জেলেদের ৭৮ হাজার টাকা জরিমানা করেন।

এর আগে গত শুক্রবার রাত ও শনিবার দিনে মেঘনায় অভিযান চালিয়ে অবৈধ জাল, ইলিশ ও পাঙাশের পোনাসহ এই ৩০ জেলেকে আটক করে প্রশাসন। হিজলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ইলিশ ও পাঙাশের পোনা বিভিন্ন এতিমখানায় দেওয়া হয়েছে। এ ছাড়া অবৈধ বেহুন্দি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

হিজলা উপজেলা মৎস্য দপ্তর জানায়, মৎস্য অভয়াশ্রম মেঘনা নদীতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রমে ইলিশ ও পাঙাশের পোনা শিকার করেন। ইলিশ সম্পদ ও পাঙাশের পোনা রক্ষায় উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মেঘনা নদীতে যৌথ অভিযান চালায়।

বরিশালে পুলিশের ওপর হামলার মামলায় ৪ আসামির রিমান্ড মঞ্জুর

রাতে মাঝ নদীতে চলন্ত লঞ্চে ওঠার চেষ্টা, ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

গৌরনদীতে মাদ্রাসার কক্ষ থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নদীর পাড় ভেঙে তলিয়ে যাওয়া সেই শিশুর লাশ উদ্ধার

মেহেন্দীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

মুলাদীতে অপহৃত কিশোরীকে ময়মনসিংহ থেকে উদ্ধার

আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেপ্তার

সড়ক প্রতিমন্ত্রীর এলাকার সড়কই বেহাল: কা‌জিরহা‌টের চার কি‌লো‌মিটার রাস্তায় চরম ভোগা‌ন্তি