হোম > সারা দেশ > বরিশাল

হিজলায় কৃষক লীগ নেতা সিরাজের দাফন সম্পন্ন

হিজলা প্রতিনিধি

বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় দুই গ্রুপের সংঘর্ষের সময় নিহত কৃষক লীগ নেতা মো. সিরাজের (৬০) দাফন সম্পন্ন হয়েছে। আজ বিকেলে হিজলার গুয়াবাড়িয়া পূর্ব কোরালিয়ায় তাঁর গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। বাদ আসর জানাজা শেষে পারিবারিক গোরস্থানেই তাঁর দাফন সম্পন্ন হয়। 

এর আগে, গতকাল শুক্রবার বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথ এমপি এবং মনোনয়ন বাতিল হওয়া ড. শাম্মী আহমেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুয়াবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কোড়ালিয়া গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক সিরাজের মৃত্যু হয়। 

এদিকে কৃষক লীগ নেতার জানাজায় অংশগ্রহণ করেন আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার, মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবউদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য সাজাহান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল লতিফ খান, পণ্ডিত শাহাবুদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সিকদার, সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট হাফিজুর রহমান, কৃষক লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু, গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সি মো. এছহাক আমিনসহ অনেকে।

আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

মুলাদীতে মধ্যরাত পর্যন্ত বোমা বিস্ফোরণের শব্দ, আতঙ্কে ৩ গ্রাম

মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান, অল্পের জন্য রক্ষা পেল দুই শিশু

যুবদল নেতা আলামিন হত্যার ১১ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার

বরিশালের ৩ কমিটি: যুবদলে ১০ বছর ধরে ঘুরেফিরে একই নেতৃত্ব

কাজের মান নিয়ে ছাত্রদলের আপত্তি, কলেজের সড়কের ঢালাই বন্ধ

নানা আয়োজনে বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

বরিশালে আ.লীগ নেতার বাড়ি থেকে যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক

বাবা হত্যার বিচার চায় সন্তানেরা

বানারীপাড়ায় স্বজনপ্রীতি ও দলীয় বিবেচনায় সারের ডিলার নিয়োগ