হোম > সারা দেশ > বরিশাল

বিরোধীদের দমন-পীড়ন বন্ধের দাবিতে বরিশালে বাম জোটের বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিরোধীদের সভা সমাবেশকে কেন্দ্র করে হামলা-মামলা, দমন পীড়নের প্রতিবাদ, নিরপেক্ষ সরকার গঠনসহ শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। 

আজ শনিবার নগরীর অশ্বিনীকুমার টাউন হলের সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়। 

বাম গণতান্ত্রিক জোটের বরিশাল জেলা শাখার সমন্বয়ক অধ্যাপক শাহ আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, অধ্যাপক মিজানুর রহমান সেলিম, অধ্যাপক নৃপেন্দ্রনাথ বারৈ, বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সদস্যসচিব ডা. মনিষা চক্রবর্তী, অধ্যাপক দুলাল মজুমদার প্রমুখ। 

বিক্ষোভ সমাবেশে বক্তারা বিরোধীদলের ডাকা সভা সমাবেশকে কেন্দ্র করে হামলা মামলা ও নিপীড়ন বন্ধ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

মুলাদীতে ফসলি জমির মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

বরিশালে ১১ দলীয় ঐক্যজোটের বিভাগীয় সমাবেশ আগামীকাল, প্রধান অতিথি শফিকুর রহমান

চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট

বই পড়ে পুরস্কার পেল ব‌রিশা‌লের ২৭৭৬ শিক্ষার্থী

বাবুগঞ্জে দলিলের তফসিল পাল্টে অর্পিত সম্পত্তি নামজারির চেষ্টা, গ্রেপ্তার ৩

প্রধানমন্ত্রীর সবুজায়নের বার্তা ছড়াতে নেছারাবাদে বৃক্ষরোপণ কর্মসূচি

আগৈলঝাড়ায় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

‘শিক্ষামন্ত্রীর কি আক্কেল নেই’—ছাত্রদল নেতার ফেসবুক পোস্ট ঘিরে হিজলায় ক্ষোভ

বাকেরগঞ্জ: খাল দখল করে বহুতল ভবন, মানা হয়নি নকশা

মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০০ পরিবার, সেতুর নিচ দিয়ে চলাচল