হোম > সারা দেশ > বরগুনা

বরগুনায় কার্যালয়ে ঢুকে ডিসির ওপর হামলার চেষ্টা, যুবক আটক

বরগুনা প্রতিনিধি

বরগুনায় আজ রোববার সকালে ডিসির ওপর হামলার চেষ্টার ঘটনায় যুবক ইব্রাহিম খলিলকে আটক করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

বরগুনায় কার্যালয়ে ঢুকে জেলা প্রশাসক (ডিসি) তাছলিমা আক্তারের ওপর হামলার চেষ্টা হয়েছে। এ ঘটনায় ইব্রাহিম খলিল নামের এক যুবককে তাৎক্ষণিক আটক করেছে পুলিশ। আজ রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ডিসির ওপর হামলা চেষ্টার বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। তবে ওই যুবকের হামলার চেষ্টার কারণ জানা যায়নি।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম আজকের পত্রিকাকে বলেন, হামলার চেষ্টার সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। তিনি বরগুনা সদরের বাঁশবুনিয়া এলাকার বাসিন্দা। হামলার কারণ সম্পর্কে জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

জ্বালানি তেলের দাবিতে বরগুনায় জেলেদের মানববন্ধন

আমতলীতে ক্রেতা সংকটে তরমুজ নিয়ে বিপাকে চাষিরা

তালতলীতে ব্রিজ ভেঙে আহত ২, যোগাযোগবিচ্ছিন্ন ১৫ হাজার মানুষ

বরগুনায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম, বিচার দাবিতে মানববন্ধন

বরগুনার তালতলী: খননে ৯ মরা খালে ফিরল প্রাণ

বরগুনায় প্যান্ডেল সাজিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

শেখ হাসিনা ৩২ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে: চিফ হুইপ

নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনা: ২২ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু

বরগুনায় কোটি টাকার জমি দখলের চেষ্টার অভিযোগ, সাংবাদিককে হুমকি

সরকারি খাল খননে বাধা, বিপাকে কৃষক