হোম > সারা দেশ > বান্দরবান

রাষ্ট্রবিরোধী বক্তব্যের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি

রাষ্ট্রবিরোধী বক্তব্যের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

জাতিসংঘের স্থায়ী ফোরামের ২৫তম অধিবেশনে আদিবাসী ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সন্তু লারমার নাতনি অগাস্টিনা চাকমা ও চঞ্চনা চাকমার রাষ্ট্রবিরোধী বিভ্রান্তিমূলক বক্তব্য উপস্থাপনের প্রতিবাদে বান্দরবান শহরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে বান্দরবান প্রেসক্লাবের সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বান্দরবান জেলা শাখার আহ্বায়ক মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান শাখার সহসভাপতি নুরুল আলম, আহ্বায়ক কমিটির সদস্য আবদুস শুক্কুর, সদস্য মো. রুহুল আমিনসহ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সহযোগী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান বলেন, পার্বত্য চুক্তির নামে যে কালো চুক্তি হয়েছে, তা অবিলম্বে বাতিল করতে হবে। পাহাড়ে বসবাসরত সকলের সমমর্যাদা আর সহাবস্থান নিশ্চিত করতে অবিলম্বে পার্বত্য এলাকার ২৪৬টি সেনা ক্যাম্প পুনরায় স্থাপন করা, নতুন ব্রিগেড স্থাপন আর সন্ত্রাসীদের হাত থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করে পাহাড়ে পুনরায় শান্তি ফেরানোর জন্য সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে।

নাইক্ষ্যংছড়িতে গয়াল কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু

ঘুমধুম সীমান্তে ফের ল্যান্ডমাইন বিস্ফোরণ, উড়ে গেল যুবকের পায়ের গোড়ালি

বান্দরবানে ভুয়া বিজ্ঞপ্তিতে পর্যটন বন্ধের গুজব, খোলা থাকার কথা জানাল প্রশাসন

বান্দরবানে নারীদের জন্য চাকরি মেলা

টানা বৃষ্টিতে নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসের আশঙ্কা, সতর্ক উপজেলা প্রশাসন

শ্রমবাজারে প্রাধান্য কম মজুরির রোহিঙ্গাদের

অবৈধ পথে মালয়েশিয়া যাত্রা, সাগরে পড়ে ৪ যুবক নিখোঁজ

বান্দরবানে সদর হাসপাতালের নির্মাণকাজে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু

বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

থানচি সীমান্তে খুমি সম্প্রদায়ের ৪৭ জন আটক