হোম > সারা দেশ > বাগেরহাট

মোংলায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২ 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের মোংলায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার শহরের একটি আবাসিক হোটেল থেকে তাঁদের আটক করা হয়। 

যৌথ বাহিনীর পক্ষে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে বিশেষ অভিযান চালিয়ে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের যুবলীগ কর্মী সাদ্দাম হোসেনকে (৩৫) ফেরিঘাট এলাকা থেকে আটক করা হয়। 

তাঁকে জিজ্ঞাসাবাদের পর প্রাপ্ত তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে এদিন রাত সাড়ে ১১টায় পৌর শহরের হাবিব ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে একটি অবৈধ বিদেশি শটগান, একটি বিদেশি একনলা বন্দুক, ৩৮টি কার্তুজ, নগদ এক লাখ টাকাসহ তাঁর বড় ভাই ফিরোজ আহমেদকে (৩৭) আটক করা হয়। 
 
তিনি আরও বলেন, জব্দকৃত অস্ত্র ও আটক ব্যক্তিদের অস্ত্র আইনে মোংলা থানায় মামলা দায়ের করা হয়েছে। 

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় বুধবার কোস্ট গার্ডের পক্ষ থেকে অস্ত্র আইনে মামলা নেওয়ার পর আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

সুন্দরবনের ভেতর দিয়ে ২৩০ টন কয়লা পাচারের চেষ্টা, বাল্কহেডসহ আটক ৯

লোকালয়ে বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক, সতর্ক করতে মাইকিং

ধর্মীয় সম্প্রীতি ধরে রাখতে সংকীর্ণ মানসিকতা ছাড়তে হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় থাকতেন জুই, মরদেহ উদ্ধার

ফকিরহাটে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোংলায় নারীকে ধর্ষণের পর হত্যা, ২ মাস পর গ্রেপ্তার ২

রামপালে প্রথমবারের মতো ক্যানসার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবা চালু

বাড়িতে চেতনানাশক স্প্রে করে চুরি, বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু

হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রামপাল থানার ওসির মৃত্যু

পলিথিনের ঝুপড়িতে ২০ বছর, স্বজনহীন সবুরার বিধবা ভাতাও বন্ধ