হোম > সারা দেশ > বাগেরহাট

তিন দিন ধরে বঙ্গোপসাগরে ভাসছিলেন আট জেলে

 মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

উদ্ধার হওয়া আট জেলে। ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোংলায় তিন দিন ধরে সাগরে ভাসতে থাকা ফিশিং বোট এফ বি মায়ের দোয়ার আট জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ সোমবার (১৮ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।

সিয়াম-উল-হক বলেন, গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) এফ বি মায়ের দোয়া নামের ফিশিং বোটটি পিরোজপুর থেকে মাছ ধরার উদ্দেশ্যে আটজন জেলেসহ বঙ্গোপসাগরে যাত্রা করে। এরপর শ্যাফট বিকল হওয়ায় যান্ত্রিক ত্রুটির কারণে সমুদ্রে ভাসতে থাকে। তিন দিন ধরে সাগরে ভাসতে থাকা ফিশিং বোটটি গতকাল রোববার (১৭ আগস্ট) সকালে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে ওই বোটের একজন জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে বিষয়টি অবগত করেন।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা উদ্ধার অভিযান পরিচালনা করে। স্বল্প সময়ের মধ্যে মোংলা ফেয়ারওয়ে বয়াসংলগ্ন সমুদ্র এলাকা থেকে আটজন জেলেসহ ফিশিং বোটটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন মো. ফারুক, আবদুর রাজ্জাক, মো. কামাল, আলম, মো. জাকারিয়া, মো. সজীব, সেকেন্দার ও রাকিব। তাঁরা সবাই পিরোজপুর জেলার বাসিন্দা। উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দিয়ে বোটটিকে নিরাপদে হাড়বারিয়াসংলগ্ন নদীর তীরে পৌঁছে দেওয়া হয়েছে।

সিয়াম-উল-হক আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখবে।

সুন্দরবনের ভেতর দিয়ে ২৩০ টন কয়লা পাচারের চেষ্টা, বাল্কহেডসহ আটক ৯

লোকালয়ে বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক, সতর্ক করতে মাইকিং

ধর্মীয় সম্প্রীতি ধরে রাখতে সংকীর্ণ মানসিকতা ছাড়তে হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় থাকতেন জুই, মরদেহ উদ্ধার

ফকিরহাটে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোংলায় নারীকে ধর্ষণের পর হত্যা, ২ মাস পর গ্রেপ্তার ২

রামপালে প্রথমবারের মতো ক্যানসার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবা চালু

বাড়িতে চেতনানাশক স্প্রে করে চুরি, বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু

হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রামপাল থানার ওসির মৃত্যু

পলিথিনের ঝুপড়িতে ২০ বছর, স্বজনহীন সবুরার বিধবা ভাতাও বন্ধ