হোম > সারা দেশ > বাগেরহাট

মোংলায় পৌঁছেছে মেট্রোরেলের আরও ৪ বগি, দুই ইঞ্জিন

প্রতিনিধি, বাগেরহাট

চারটি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে মেট্রোরেলের আরও একটি চালান মোংলা বন্দরে পৌছেছে। রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে পানামার পতাকাবাহী 'এমভি প্রিসিয়ার্স কোরাল' নামের জাহাজটি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙ্গর করেছে। 

গত ২৫ আগস্ট জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা এই জাহাজে মেট্রোরেলের বগি ছাড়াও ২৪৪ টনের আরও ২০টি প্যাকেজের সরঞ্জামও এসেছে। খালাস শেষে বগী ও ইঞ্জিন দুটো নদী পথেই ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে নেওয়া হবে বলে জানিয়েছেন বিদেশী জাহাজটির স্থানীয় স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানী লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান।

তিনি বলেন, চতুর্থ দফায় আসা এই চালানে ৪টি বগি ও ২টি ইঞ্জিনের সঙ্গে আনুষাঙ্গিক প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে। এর আগে গত ৩১ মার্চ এমভি এস পি এন ব্যাংকক জাহাজে ৬ টি, ৫ মে এমভি ওশান গ্রেস জাহাজে ৬টি বগি ও ২০ জুলাই এমভি হরিজন ০৯ জাহাজে ১০টি বগি ও ২টি ইঞ্জিন খালাস হয়েছে এ বন্দর দিয়ে। 

চিতলমারীতে বিদ্যালয়ে কুকুরের উৎপাত, আতঙ্কে ৩৫০ শিশুশিক্ষার্থী

বাগেরহাটে বাংলালিংকের বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা-সিম ছিনতাই

বাগেরহাটে শোয়ার ঘর থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জে নিখোঁজের এক দিন পর খালে কিশোরের ভাসমান মরদেহ

সুন্দরবনে দস্যু-কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, উদ্ধার ৫ জেলে

লোকালয়ে আবারও বাঘের আনাগোনা, আতঙ্কে ৫ গ্রামের মানুষ

মোংলায় পশুর চ্যানেলে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় কয়লাবোঝাই জাহাজডুবি

সুন্দরবনে তেলবাহী জাহাজের ধাক্কায় ১,২৫০ টন কয়লাবোঝাই কার্গোডুবি

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবি জেলে ও ব্যবসায়ীদের

মাদকসংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি